২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় ভয়াবহ আগুন

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২২ নভেম্বর, ২০২৬২০:০১আপডেট: ২২ নভেম্বর, ২০২৬২০:৪১
ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় ভয়াবহ আগুন

ইন্দোনেশিয়ায় একটি মিষ্টি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নিখোঁজ ৩৬ জনের সন্ধানে চলছে উদ্ধার অভিযান। আগুনে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন। তবে কারখানার কিছু অংশে আগুন জ্বলতে থাকায় উদ্ধারকাজে বাধার মুখে পড়ছেন কর্মীরা।

২২ নভেম্বর দেশটির উদ্ধারকর্মীরা নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রেখেছেন।

স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার তথ্য অনুযায়ী, ২১ নভেম্বর বিকেলে জাকার্তার প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে সেরাং জেলার ‘ফোনুসা আগুং মুলিয়া’ নামের মিষ্টি তৈরির কারখানায় আগুনের সূত্রপাত হয়।

অগ্নিকাণ্ডের পরপরই কারখানাটির বিভিন্ন অংশে আগুন ছড়িয়ে পড়ে। রাতে টেলিভিশনে প্রচারিত দৃশ্যে ভবনের ভেতরে আগুনের তীব্রতা এবং ছাদের একাংশ ধসে পড়ার চিত্র দেখা যায়।

উদ্ধারকারী কর্মকর্তা রিজকি দ্বিয়ান্তো বার্তা সংস্থা এএফপিকে জানান, রোববারও কারখানার কয়েকটি অংশে আগুন জ্বলছিল। এ কারণে নিখোঁজ ব্যক্তিদের কাছে পৌঁছানো এবং উদ্ধার অভিযান পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।

এদিকে, অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। দেশটির স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে জানিয়েছে, আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিখোঁজ ৩৬ জনের ভাগ্যে কী ঘটেছে, তা জানতে উদ্ধার অভিযান শেষ হওয়ার অপেক্ষায় রয়েছেন স্বজনেরা।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram