24ghonta TV
About Us
In today's demanding and extremely busy times, people are constantly on the move in the pursuit of life. While struggling to strike a balance between everyday life and family, people hardly find the time to read or watch lengthy news. Today, conscious audiences seek a medium where they can instantly catch up on all the news from home and abroad in a very short time. Giving the utmost importance to the value of our readers' time, ‘24ghonta TV’ stands beside you to deliver objective news in the shortest possible time. With the slogan "A New Window of News" on digital platforms, our core commitment is to pioneer a new era of innovation in news presentation.
In this age of technological excellence, online media has established itself as the most reliable and fastest source of information, not just in Bangladesh but worldwide. Keeping pace with time, this digital platform has become an integral part of people's daily lives. Transcending countries, continents, and barbed-wire borders, global news is now in the palm of people's hands—as close and intimate as a dear friend. Holding onto this firm conviction to become the closest and most trusted medium for the people, the online news portal ‘24ghonta TV’ began its journey in December 2024.
We aim to instantly deliver every incident happening in any corner of the globe to our readers. In this joyous journey of human progress and the free flow of information, ‘24ghonta TV’ aspires to be your ultimate symbol of reliance and trusted companion at every moment.
With an unwavering commitment to objective and professional journalism, our online news portal ‘24ghonta TV’ is determined to make a difference. At the core of our news are the joys, sorrows, struggles, and tales of progress of the Bengali way of life. We are dedicated to delivering every significant piece of news not only from Bangladesh but also from the United States and the international arena with the utmost care.
A vibrant team of experienced, insightful, and energetic journalists is united with ‘24ghonta TV’ in this relentless pursuit of presenting truthful and impartial news. Your love and trust remain our greatest inspiration for the journey ahead.
আমাদের কথা
বর্তমানের এই কঠিন ও চরম ব্যস্ত সময়ে জীবনের তাগিদে মানুষ প্রতিনিয়ত ছুটছে। প্রাত্যহিক জীবন ও পরিবারের ভারসাম্য রাখতে গিয়ে যখন সবাই হিমশিম খাচ্ছে, তখন দীর্ঘ সময় নিয়ে খবর পড়া কিংবা দেখার সময় নেই। সচেতন মানুষ আজ খুঁজছেন এমন এক মাধ্যম, যেখানে খুব অল্প সময়ে দেশ-বিদেশের সব খবর নিমেষেই জানা যায়। পাঠকের এই সময়ের মূল্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, সবচেয়ে কম সময়ে বস্তুনিষ্ঠ সব খবর নিয়ে আপনাদের পাশে আছে ‘২৪ঘণ্টা টিভি’। বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্মে খবরের নতুন বাতায়ন এই স্লোগান নিয়ে সংবাদ পরিবেশনায় এক নতুনত্বের সূচনা করাই আমাদের মূল অঙ্গীকার।
তথ্য-প্রযুক্তির এই উৎকর্ষের যুগে শুধু বাংলাদেশেই নয়, বিশ্বজুড়েই অনলাইন গণমাধ্যম আজ তথ্যের সবচেয়ে নির্ভরযোগ্য ও দ্রুততম উৎস হিসেবে জায়গা করে নিয়েছে। সময়ের সাথে পাল্লা দিয়ে ডিজিটাল এই প্ল্যাটফর্ম হয়ে উঠেছে মানুষের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। দেশ, মহাদেশ কিংবা সীমানার কাঁটাতার পেরিয়ে বিশ্বের সব খবর আজ মানুষের হাতের মুঠোয়—ঠিক যেন কাছের কোনো বন্ধুর মতোই আপন। মানুষের এই আপন ও বিশ্বস্ত মাধ্যম হওয়ার দৃঢ় প্রত্যয় বুকে ধারণ করেই ২০২৪ সালের ডিসেম্বরে যাত্রা শুরু করে অনলাইন নিউজ পোর্টাল ‘২৪ঘণ্টা টিভি’।
পৃথিবীর যেকোনো প্রান্তে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা মুহূর্তের মধ্যে আমরা পৌঁছে দিতে চাই পাঠকের কাছে। মানবসভ্যতার অবাধ তথ্যপ্রবাহ ও এগিয়ে যাওয়ার এই আনন্দযাত্রায় ‘২৪ঘণ্টা টিভি’ হতে চায় আপনাদের প্রতিটি মুহূর্তের নির্ভরতার প্রতীক ও বিশ্বস্ত সঙ্গী।
২৪ঘণ্টা টিভি— সংবাদ ও তথ্যের নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে ভূমিকা পালন করছে। আমরা চাই অনলাইন সংবাদমাধ্যম, যার লক্ষ্য পাঠকদের কাছে দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, সমসাময়িক ঘটনা ও প্রাসঙ্গিক তথ্য সহজভাবে তুলে ধরতে। আমরা বিশ্বাস করি, সময়োপযোগী সংবাদ মানুষের জ্ঞান, সচেতনতা ও সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই লক্ষ্য সামনে রেখে আমরা সংবাদ ও তথ্য পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি।
পাঠকদের কাছে প্রাসঙ্গিক, বোধগম্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন করা এবং দেশের বিভিন্ন ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখা। আমরা চাই একজন পাঠকও তার মনে অজানা কথা লিখুক আমাদের অনলাইনে।
সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যথাসম্ভব তথ্য যাচাই, দায়িত্বশীল উপস্থাপন এবং পাঠকের আস্থা বজায় রাখাকে আমরা গুরুত্ব দিই। কোনো ভুল বা অসংগতি নজরে এলে সংশোধনের অনুরোধ জানাতে পাঠকদের আমাদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ রয়েছে।
বিজ্ঞাপন ও প্রচারমূলক কনটেন্ট সম্পাদকীয় সংবাদ থেকে যথাসম্ভব স্পষ্টভাবে আলাদা রাখার নীতি অনুসরণ করা উচিত, যাতে পাঠক সংবাদ ও বিজ্ঞাপনের পার্থক্য বুঝতে পারেন।
পাঠকের মতামত, প্রশ্ন ও গঠনমূলক পরামর্শ আমাদের কাজকে উন্নত করতে সহায়তা করে। সংবাদসংক্রান্ত তথ্য, সংশোধনের অনুরোধ, বিজ্ঞাপন বা ব্যবসায়িক সহযোগিতার বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
আমাদের সংবাদ ও কনটেন্টে বিভিন্ন বিষয় স্থান পাবে—
- জাতীয়: দেশের গুরুত্বপূর্ণ ঘটনা, জনজীবন ও জাতীয় বিষয়াবলী।
- আন্তর্জাতিক: বিশ্বের উল্লেখযোগ্য ঘটনা ও আন্তর্জাতিক পরিস্থিতি।
- রাজনীতি ও অর্থনীতি: রাজনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক কার্যক্রম ও নীতিগত পরিবর্তন।
- শিক্ষা ও জীবনশৈলী: শিক্ষা, স্বাস্থ্যসচেতনতা, জীবনযাপন ও সামাজিক বিষয়।
- খেলাধুলা ও বিনোদন: ক্রীড়াঙ্গন, সংস্কৃতি, চলচ্চিত্র ও বিনোদনজগতের খবর।
- প্রযুক্তি ও অন্যান্য: প্রযুক্তি, উদ্ভাবন এবং পাঠকের আগ্রহসংশ্লিষ্ট বিষয়।
বস্তুনিষ্ঠ ও পেশাদার সাংবাদিকতার প্রতি অবিচল আস্থা নিয়ে আমাদের অনলাইন নিউজ পোর্টাল ‘২৪ঘণ্টা টিভি’ কাজ করতে বদ্ধপরিকর। আমাদের সংবাদের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে বাঙালির যাপিত জীবনের সুখ-দুঃখ, সংগ্রাম ও এগিয়ে যাওয়ার গল্প। শুধু বাংলাদেশ নয়, যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক অঙ্গনের প্রতিটি গুরুত্বপূর্ণ খবরও পরম যত্নে আপনাদের কাছে পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
সত্য ও নির্মোহ সংবাদ পরিবেশনের এই অবিরাম যাত্রায় ‘২৪ঘণ্টা টিভি’-এর সাথে যুক্ত আছেন একঝাঁক অভিজ্ঞ, ঋদ্ধ ও উদ্যমী সংবাদকর্মী। আপনাদের ভালোবাসা ও আস্থাই আমাদের আগামী দিনের পথচলার সবচেয়ে বড় প্রেরণা।
