আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

৮ ঘণ্টার কাজ নিয়ে যা বললেন কারিনা কাপুর

Tania Jaha12-03-2026 03:59:42 PMদেখেছেন 88 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
৮ ঘণ্টার কাজ নিয়ে যা বললেন কারিনা কাপুর

২৪ঘণ্টা অনলাইন: মা হওয়ার পর কি গ্ল্যামার জগতের নায়িকাদের বিদায় ঘণ্টা বেজে যায়? সন্তান সামলে কি আগের মতো আর বড়পর্দায় দাপিয়ে বেড়ানো সম্ভব? এই প্রশ্নগুলো বিনোদন জগতে বেশ পুরনো। তবে ক্যারিয়ারের মধ্যগগনে বিয়ে ও মাতৃত্বের সিদ্ধান্ত নিয়ে সেই পুরনো প্রথা ভেঙেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। এবার মাতৃত্বকালীন বিরতি ও কাজের সময় নিয়ে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সাম্প্রতিক সিদ্ধান্তের পক্ষে নিজের স্পষ্ট অবস্থান জানালেন 'বেবো'।

মেয়ে দুয়ার জন্মের পর নিজের পেশাদার জীবনে বড় পরিবর্তন এনেছেন দীপিকা। তিনি জানান, দিনে ৮ ঘণ্টার বেশি শুটিং করবেন না। আর এই শর্তের কারণেই সন্দীপ রেড্ডী ভাঙ্গার ‘স্পিরিট’ ও ‘কল্কি’র সিক্যুয়েলের মতো বড় প্রজেক্ট থেকে বাদ পড়েছেন তিনি। 

দীপিকার এই সিদ্ধান্ত নিয়ে যখন নেটদুনিয়ায় চর্চা তুঙ্গে, তখন বিষয়টি নিয়ে মুখ খুললেন কারিনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা বলেন, ‘শুরু থেকেই নিজের বক্তব্য পরিষ্কার রাখাটা খুব জরুরি। আমি কী চাইছি আর কী চাইছি না, সেটা স্পষ্ট করে বলা উচিত। যেমন আমার বাড়িতে এখন দুই সন্তান রয়েছে। আমি প্রথম থেকেই নির্মাতাদের বলে দিয়েছি আমি ঠিক কীভাবে কাজ করতে পারব।’

তার কথায়, ‘পরিবারের প্রতি দায়িত্ব সবার আগে। তাই কতক্ষণ কাজ করা সম্ভব আর কতক্ষণ নয়, সেই সীমারেখাটা নিজেরই টানা উচিত। এতে কোনো লুকোচুরি বা দ্বিধা থাকা উচিত নয়।’ উল্লেখ্য, দীপিকা পাড়ুকোন মা হওয়ার পর নিজের চুক্তিতে একাধিক পরিবর্তন এনেছেন। মেয়ে দুয়াকে পর্যাপ্ত সময় দিতেই মূলত কাজের সময় নির্দিষ্ট করেছেন তিনি। যদিও এই কারণে বড় বাজেটের ছবি হাতছাড়া হয়েছে তার, তবুও নিজের সিদ্ধান্তে অটল এই অভিনেত্রী।