২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

জাতীয়

মিরপুর-১৪-তে বাসে আগুন, ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘটনাস্থলে

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৬০২:০৮আপডেট: ২৯ নভেম্বর, ২০২৬০২:৩৫
মিরপুর-১৪-তে বাসে আগুন, ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘটনাস্থলে
ছবি : সংগৃহীত

রাজধানীতে বাসে অগ্নিসংযোগের আরেকটি ঘটনা ঘটেছে। এবার মিরপুর-১৪ এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কিশোরগঞ্জগামী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ২৮ নভেম্বর রাত ১১টার দিকে ভাসানটেক থানাধীন টিনশেড বিল্ডিংয়ের বিপরীত পাশে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। পরে তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা চামড়া বন্দর এক্সপ্রেস পরিবহনের একটি বাসে আগুন দেয়। ঢাকা মেট্রো-ব-১৩-০৯২৪ নম্বরের বাসটি কিশোরগঞ্জের উদ্দেশে চলাচল করত।

তবে কারা বাসটিতে আগুন দিয়েছে এবং এর পেছনে কী কারণ রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রাজধানীর মিরপুর ও পল্টন এলাকায় বাসে আগুনের ঘটনার পর এবার ভাসানটেকে একই ধরনের অগ্নিসংযোগের ঘটনা ঘটল। এতে নগরীর গণপরিবহনের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

#জাতীয়#সংবাদ#মিরপুরে বাসে আগুন#ভাসানটেকে বাসে আগুন#কিশোরগঞ্জগামী বাস#চামড়া বন্দর এক্সপ্রেস#ফায়ার সার্ভিস#বাসে আগুনের ঘটনা
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram