২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

জাতীয়

সাড়ে ৬ ঘণ্টায় নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৬২২:৪৬
সাড়ে ৬ ঘণ্টায় নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন
২৪ঘণ্টা টিভিসংগৃহীত

রাজধানীর চকবাজারের ছোট কাটারায় একটি ছয়তলা ভবনের চতুর্থ তলায় প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা (মিডিয়া) মো. শাজাহান সিকদার এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সন্ধ্যা ৫টা ৪৬ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এখনো এই আগুন নিভেনি।

অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram