২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

ক্রীড়া

৪০৩ রানের লিড নিয়ে শান্তদের ব্যাটিংয়ে পাঠাল আফ্রিকা

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬১৪:২৩
৪০৩ রানের লিড নিয়ে শান্তদের ব্যাটিংয়ে পাঠাল আফ্রিকা
২৪ঘণ্টা টিভিসংগৃহীত

দ্বিতীয় দিন শেষেই স্কোরবোর্ডে বড় সংগ্রহ পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। তখনই তাদের লিড দাঁড়ায় ৪০৩ রান। স্বাগতিকদের সেই রানবন্যা কোথায় গিয়ে থামে সেই আলোচনা চলছিল। তবে তৃতীয় দিনে নামার আগেই তারা প্রথম ইনিংস ঘোষণা করেছে।

আজ (বুধবার) দক্ষিণ আফ্রিকার সময় অনুযায়ী সকালের সতেজ উইকেটে ব্যাটিংয়ে নামতে হলো বাংলাদেশকে।

এর আগে গতকাল ৭ উইকেটে ৪৯৪ রান তুলে প্রোটিয়ার দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল। বাংলাদেশ প্রথম ইনিংসে স্রেফ ৯১ রানে অলআউট হওয়ায় স্বাগতিকরা এগিয়ে গিয়েছিল ৪০৩ রানে। এখন নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছেন বাংলাদেশের দুই ওপেনার তানজিদ তামিম ও মাহফিজুল ইসলাম রবিন।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram