বিশ্ব ক্রিকেটের বিস্ময় বালক হিসেবে রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন বৈভব সূর্যবংশী। সবশেষ সর্বকনিষ্ট ক্রিকেটার হিসেবে লিস্ট এ ক্রিকেটের ডাবল সেঞ্চুরি করার বিরল এক রেকর্ড করেছেন এই ভারতীয়। রেকর্ডবুক তছনছ করে এশিয়া কাপ রাইজিং স্টার্স ক্রিকেটে ভারতকে সেমিফাইনালে তুললেন এই কিশোর। মাত্র ২৮ বল। হ্যাঁ, সেঞ্চুরি করতে ঠিক ২৮ বলই নিলেন সূর্যবংশী। আর তাতেই অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার হয়ে গেল ১৫ বছর বয়সি এই ক্রিকেটারের ব্যাটে। অবশ্য এখানেই শেষ নয়। এরপর ডাবল সেঞ্চুরি। সেটা এলো ৫২ বলে। সেটাও রেকর্ড গড়ে। এশিয়া কাপ রাইজিং স্টার্সে চার-ছক্কার বন্যায় ভাসিয়ে সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে দিল। লক্ষ্য ছিল ২৫০ রান। আর বৈভব একাই তুলল ২০৪ রান। ৫০ ওভারের ক্রিকেটে ভারত জিতল ১৪.২ ওভারে। বৈভব তাণ্ডবে এই ম্যাচ জিতে সেমিফাইনালের টিকিটও নিশ্চিত করল ভারত। লিস্ট ‘এ’ ক্রিকেটে এর আগে দ্রুততম সেঞ্চুরি ছিল দক্ষিণ আফ্রিকার জ্যাক-ফ্রেজার ম্যাকগার্কের। ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। এদিন সেই নজিরও ভেঙে দিলেন বৈভব। সেঞ্চুরি করল মাত্র ২৮ বলে। সেঞ্চুরির পথে হাঁকায় চারটে চার, আর সেঞ্চুরির সংখ্যা ১৪টি। সেঞ্চুরি করেন চার মেরে। তারপরও ‘বৈভব শো’ চলতে থাকে।
পরে প্রায় প্রত্যেক ওভারেই চার-ছক্কা। যেন চোখ সরানো যায় না। দিশাহারা আমিরশাহীর বোলিং। আগের পাকিস্তান ম্যাচে রান পায়নি। সেই ‘শোধ’ তুলল আরব আমিরাতের বিপক্ষে। যে ওভারে সেঞ্চুরি করে, সেই ওভারে চার-ছক্কায় তোলেন ৩০ রান। একটা ক্যাচ পড়েছিল ঠিকই, ওটুকু যেন ‘প্রাপ্য’ই ছিল। ডাবল সেঞ্চুরি করে মাত্র ৫২ বলে। সেটাও নজির। এর আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরি এসেছিল ১০৩ বলে। সেটা করেছিলেন ক্যান্টারবেরির চ্যাড বোয়েস। আর বৈভব নিল মাত্র অর্ধেক বল। যেন অনেকটা ভিডিও গেমস। কতবার যে আশপাশের জঙ্গলে বল হারাল, তার কোন ইয়ত্তা নেই। শেষ পর্যন্ত ৫৩ বলে তার ব্যাট থেকে এসেছে ২০৪ রান। স্ট্রাইক রেট ৩৮৪.৯১। চারের সংখ্যা ৭, ছক্কা ২৮। অর্থাৎ ১৯৬ রান এসেছে শুধু বাউন্ডারির বাইরে থেকে। ডট বল মাত্র ১০টি। এই অবস্থায় বাকিদের আর কিছু করার থাকে না। রিংকু সিং ১৯ বলে ২৭ করেছেন। শেষে ছয় মেরে ম্যাচ শেষ করেন। ব্যস এটুকুই। বাকি সবটাই বৈভবের কল্যাণে তার জন্য। ৭ উইকেটে ম্যাচ জিতে সেমিফাইনালে উঠে যায় ভারত ‘এ’। আগের ম্যাচে পাকিস্তানের কাছে হেরে চাপ বাড়ে ভারত ‘এ’ দলের।
কাতারের দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারস গ্রুপ পর্বে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিপক্ষে ভারত ‘এ’ দলের হয়ে ৫৩ বলে ২০৪ রানের এক অবিশ্বাস্য ইনিংস খেলেছেন বৈভব সূর্যবংশী। এতে করে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম শতক ও দ্বিশতকের রেকর্ড ভেঙেছেন ভারতে তরুণ এই ব্যাটার। বৈভব মাত্র ২৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন, যা জেক ফ্রেজার-ম্যাকগার্কের আগের রেকর্ডকে এক বলে পেছনে ফেলে। এরপর মাত্র ২৪ বলে পরের শতক তুলে নিয়ে ৫২ বলে ২০০ রানের মাইলফলক স্পর্শ করেন তিনি লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির ক্ষেত্রে চ্যাড বোয়েসের ১০৩ বলের আগের রেকর্ড ভেঙে চুরমার করে দেন বৈভব। ১৬ ইনিংসে এটি ছিল সূর্যবংশীর মাত্র দ্বিতীয় লিস্ট ‘এ’ সেঞ্চুরি। এই সংস্করণে এখন একসঙ্গে চারটি রেকর্ডের মালিক এখন তিনি। চলতি বছরের শুরুতে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ফিফটি (১১ বলে) করেছিলেন তিনি। আর এই ম্যাচেই এল দ্রুততম সেঞ্চুরি (২৮ বলে), দ্রুততম ১৫০ (৪০ বলে) এবং ৫২ বলে দ্রুততম ২০০ রানের কীর্তি। নিজের ইনিংসে ২৮টি ছক্কা হাঁকিয়েছেন সূর্যবংশী। যা লিস্ট ‘এ’ ক্রিকেটের এক ইনিংসে সর্বোচ্চ।
এ মাধ্যমে ২০১৮ সালে কুইন্সল্যান্ডের বিপক্ষে ডি’আর্সি শর্টের ২৩ ছক্কার রেকর্ড ভেঙেছেন তিনি। ২৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ‘এ’ দল ১৪.২ ওভারেই জয় তুলে নেয়। তবে ভারতের ইনিংসের ২০৪ রানই এলো বৈভবের ব্যাট থেকে! ২০২৩ সালে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন সাউথ অস্ট্রেলিয়ার জেইক ফ্রেজার ম্যাকগার্ক। সেই রেকর্ড ভাঙার পথে ৪ চারের সঙ্গে ১৪টি ছক্কা মেরে মাত্র ২৮ বলে তিন অঙ্কে পৌঁছান সূর্যবংশী। লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে তৃতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ড এটি। ২৩টি ছক্কা নিয়ে বিশ্ব রেকর্ডটি অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডিআরসি শর্টের দখলে। ভারতের হয়ে এক ইনিংস সর্বোচ্চ ছক্কা ছিল রোহিত শর্মার, ১৬টি। সামনের দিনগুলোতে আর কি কি কীর্তি গড়বেন সেটা আগাম বলা যাচ্ছেনা। বৈভবের রেকর্ড গড়তে দেখাটাও যেন এখন চোঁখের শান্তি হয়ে গেছে।



