২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

বিনোদন

ফের একসঙ্গে সুপারহিট জুটি জন আব্রাহাম ও নোরা ফাতেহি

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৬১৬:৫৬
ফের একসঙ্গে সুপারহিট জুটি জন আব্রাহাম ও নোরা ফাতেহি
২৪ঘণ্টা টিভিসংগৃহীত

২০১৮ সালে ‘সত্যমেভ জয়তে’ সিনেমার ড্যান্স সং ‘দিলবার’-এ পারফর্ম করেছিলেন নোরা ফাতেহি। গানটি সে সময় হয়েছিল ভাইরাল। আর এই গানের মধ্য দিয়েই নৃত্যশিল্পী হিসেবে জনপ্রিয়তা পান নোরা। ওই সিনেমার নায়ক জন আব্রাহাম। ‘দিলবার’ গানেও তার উপস্থিতি রয়েছে।

এরপর ২০১৯ সালে জন আব্রাহামের ‘বাটলা হাউজ’ সিনেমার ‘সাকি সাকি’ এবং ২০২১ সালে ‘সত্যমেভ জয়তে ২’ সিনেমার ‘কুসু কুসু’ গানেও নেচেছেন নোরা। সবগুলো গানই হয়েছে সুপারহিট।

সেই সুপারহিট জুটি আবারও একসঙ্গে ফিরছেন। ‘ফোর্স ৩’ সিনেমার একটি গানে দেখা যাবে নোরা ফাতেহিকে। এর মধ্য দিয়ে পাঁচ বছর পর ফের একসঙ্গে পর্দায় হাজির হবেন জন ও নোরা।

সিনেমাটির সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে বলিউড হাঙ্গামা জানিয়েছে, সিনেমাটি যেহেতু অ্যাকশননির্ভর এবং দর্শকপ্রিয়তা রয়েছে; সেসব দিক মাথায় রেখে বড় পরিসরে গানটির আয়োজন করছেন নির্মাতারা। গানের ধরনে যেমন নৃত্যের বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে, তেমনি এর চিত্রায়নেও থাকবে জমকাল আয়োজন।

‘ফোর্স ৩’-এ আবারও এসিপি যশবর্ধন সিংয়ের চরিত্রে ফিরছেন জন আব্রাহাম। ২০১১ সালে ‘ফোর্স’ দিয়ে এই ফ্র্যাঞ্চাইজির যাত্রা শুরু হয়। এরপর ২০১৬ সালে মুক্তি পায় ‘ফোর্স ২’। তৃতীয় কিস্তিতে জনের সঙ্গে থাকছেন হর্ষবর্ধন রানে, তানিয়া মানিকতলা, সূর্য শর্মা প্রমুখ।

বর্তমানে সিনেমাটির শুটিং চলছে। ২০২৭ সালের ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ফোর্স ৩’।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram