২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

ক্রীড়া

সাবাহর বিপক্ষে খেলছেন না ইয়ামাল, বিশ্রামে রাখছে বার্সেলোনা

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৬২২:০২
সাবাহর বিপক্ষে খেলছেন না ইয়ামাল, বিশ্রামে রাখছে বার্সেলোনা

গুরুত্বপূর্ণ ম্যাচে দলের অন্যতম তরুণ তারকাকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে বার্সেলোনাকে। চ্যাম্পিয়নস লিগে আজারবাইজানের সাবাহর বিপক্ষে আসন্ন ম্যাচের স্কোয়াডে থাকছেন না লামিনে ইয়ামাল। টানা খেলার চাপ সামলে তাকে শারীরিকভাবে সতেজ রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন কোচ হান্সি ফ্লিক।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’-এর প্রতিবেদন অনুযায়ী, ইয়ামাল ও ক্লাব কর্তৃপক্ষের আলোচনার ভিত্তিতেই তাকে আজারবাইজান সফরে না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সাম্প্রতিক সময়ে প্রায় প্রতি তিন দিন পরপর ম্যাচ খেলতে হয়েছে এই তরুণ ফরোয়ার্ডকে। ফলে পর্যাপ্ত বিশ্রামের সুযোগ না পাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে বার্সেলোনার কোচিং স্টাফ।

শুধু ব্যস্ত সূচিই নয়, সফরকে ঘিরে আবহাওয়ার বিষয়টিও বিবেচনায় এসেছে। আজারবাইজানে সম্ভাব্য কম তাপমাত্রার কারণে খেলোয়াড়দের শারীরিক প্রস্তুতি ও স্বাচ্ছন্দ্যের বিষয়টি মাথায় রেখেছে ক্লাব।

দলের সঙ্গে যাত্রার আগে বার্সেলোনার অনুশীলনকেন্দ্রে আয়োজিত ‘হোয়ান গাম্পার’ উৎসবে দেখা যায় ইয়ামালকে। তবে সেখানে বেশিক্ষণ থাকেননি তিনি। ১০ মিনিটেরও কম সময় অবস্থান করে অনুষ্ঠানস্থল ছাড়েন এই স্প্যানিশ তারকা।

আগামী বুধবার আজারবাইজানের রাজধানী বাকুতে সাবাহর মুখোমুখি হবে বার্সেলোনা। ওই ম্যাচে ইয়ামালকে বিশ্রামে রাখার সিদ্ধান্তকে দীর্ঘমেয়াদে খেলোয়াড়ের শারীরিক সক্ষমতা ধরে রাখার সতর্ক পরিকল্পনা হিসেবে দেখা হচ্ছে।

#জাতীয়#সংবাদ#লামিনে ইয়ামাল#সাবাহ বনাম বার্সেলোনা#চ্যাম্পিয়নস লিগ#বার্সেলোনা নিউজ#UEFA Champions League
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram