২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

জীবন শৈলী

সহজ যোগাসনেই দূর হতে পারে বন্ধ্যাত্ব

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২২ নভেম্বর, ২০২৬১৭:২৪আপডেট: ২২ নভেম্বর, ২০২৬২০:৪১
সহজ যোগাসনেই দূর হতে পারে বন্ধ্যাত্ব

কেউ পড়াশোনার কারণে, কেউ আবার পেশাগত কারণের জন্য— অনেক মেয়েই এখন বেশি বয়সে বিয়ে করার সিদ্ধান্ত নিচ্ছেন। সন্তান নেওয়ার পরিকল্পনা তাঁদের আরও পরে। বয়সের সঙ্গে সঙ্গে মহিলাদের প্রজনন ক্ষমতা কমে যায়। তার উপর কর্মব্যস্ত জীবনে বেড়ে চলা মানসিক চাপ, অনিয়ন্ত্রিত জীবনযাপন, খাদ্যাভাসে অনিয়ম— নানা কারণে অনেকের ক্ষেত্রেই সন্তানধারণের ক্ষেত্রে জটিলতা তৈরি হয়। পরিবর্তিত জীবনযাত্রা এবং অত্যধিক মানসিক চাপের কারণে দম্পতিদের মধ্যে বন্ধ্যাত্বের সমস্যাও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। স্বাভাবিক উপায়ে সন্তান না এলে তখন আইভিএফ-এর দ্বারস্থ হতে হয়। সেই চেষ্টাও ব্যর্থ হলে তখন উৎকণ্ঠা ও অবসাদ গ্রাস করতে থাকে। তবে ফিটনেস প্রশিক্ষকেরা বলছেন, বন্ধ্যাত্বের সমস্যারও সমাধান হতে পারে যোগাসনে। নিয়মিত কিছু নির্দিষ্ট যোগাসন ফলপ্রসূ হতে পারে।

মূলবন্ধ্যাসন বা রুট লক পোজ

প্রথমে বদ্ধ কোণাসনের ভঙ্গিতে বসতে হবে। দুই হাঁটু ভাঁজ করে দুই পায়ের পাতা যতটা সম্ভব কাছে টেনে আনতে হবে। পিঠ সোজা থাকবে। ঝুঁকে বসলে হবে না। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক ভাবে নিতে হবে। এ বার দুই পায়ের পাতা জোড়া করে তার উপরে বসার চেষ্টা করুন। অর্থাৎ, দুই পায়ের গোড়ালির উপর বসতে হবে। দুই হাত পিছনেও রাখতে পারেন, আবার দুই হাঁটুর উপরেও রাখতে পারেন। এই ভঙ্গিতে ৩০-৪০ সেকেন্ড থেকে আবার আগের অবস্থানে ফিরে আসুন।

পদহস্তাসন

সোজা হয়ে দাঁড়ান। তার পর আস্তে আস্তে পা দুটো সামান্য ফাঁক করুন। ভাল করে শ্বাস নিতে নিতে হাত দুটো উপরের দিকে তুলুন। এ বার আস্তে আস্তে শ্বাস ছাড়তে ছাড়তে কোমর থেকে শরীরের উপরের অংশ সামনের দিকে ঝুঁকিয়ে দিন। হাতের সাহায্যে গোড়ালি স্পর্শ করুন। খেয়াল রাখবেন, হাঁটু যেন না ভাঙে। ২০-৩০ সেকেন্ড এই অবস্থায় থাকার পর আগের অবস্থায় ফিরুন।

মালাসন

দুই পায়ের মধ্যে কিছুটা দূরত্ব রেখে সোজা হয়ে দাঁড়ান। এ বার হাত দু’টি বুকের সামনে নমস্কারের ভঙ্গিতে এনে ধীরে ধীরে উবু হয়ে বসুন। দু’পা যথাসম্ভব কাছাকাছি আনুন। প্রণাম করার ভঙ্গিতে দু’টি হাত এমন ভাবে রাখবেন, যেন দু’টি কনুই দুই হাঁটু স্পর্শ করতে পারে। টানা ৩-৪ মিনিট এই আসনে থাকার পর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় আসুন।

অঞ্জনেয়াসন

এই আসনে প্রথমে ডান হাঁটু ধীরে ধীরে ভাঁজ করে শরীরকে মাটির কাছাকাছি নিয়ে আসতে হবে। ডান পায়ের পাতা থাকবে মাটিতে। শ্বাস ছাড়তে ছাড়তে বাঁ পা প্রসারিত করতে হবে পিছন দিকে। শ্বাস নিতে নিতে দু’হাত মাথার উপরের দিকে তুলতে হবে। শরীরের উপরিভাগ যতটা সম্ভব হেলিয়ে দিতে হবে পিছনের দিকে। এই অবস্থানে থাকতে হবে ৩০ সেকেন্ড। তার পর অন্য পায়ে একই ভাবে করতে হবে আরও ৩০ সেকেন্ড। শ্বাস-প্রশ্বাস নিতে হবে স্বাভাবিক ভাবেই।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram