২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

সারাদেশ

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ৭ নভেম্বর, ২০২৬১৫:২৭আপডেট: ২৪ নভেম্বর, ২০২৬২১:০৬
হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
২৪ঘণ্টা টিভিসংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানিসহ বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মণ্ডল।

তিনি জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার ভারত থেকে হিলি স্থলবন্দরে কোনো পণ্য আমদানি রপ্তানি হচ্ছে না। একইসঙ্গে বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ রয়েছে। একদিন বন্ধ থাকার পর আগামীকাল রোববার সকাল থেকে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম পুনরায় স্বাভাবিক হবে।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram