২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

জাতীয়

ডাকসু নির্বাচন নিয়ে একটি রিট পিটিশন কার্য তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে

২৪ ঘণ্টা অনলাইন  প্রকাশ: ১০ এপ্রিল, ২০২৫০০:৪৩আপডেট: ২৩ নভেম্বর, ২০২৬০২:২৮
ডাকসু নির্বাচন নিয়ে  একটি রিট পিটিশন কার্য তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে মো. জুলিয়াস সিজার তালুকদারের আনা একটি রিট পিটিশন হাই কোর্টের কার্য তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। 

আদালত বলেছেন, ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগে সিদ্ধান্ত হয়েছে। আমরা ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না। বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ রিটটি শুনতে অপারগতা প্রকাশ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন. ডাকসু নির্বাচন বিষয়ে জুলিয়াস সিজারের রিট আদালতের কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। 

শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram