২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

সারাদেশ

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৬১৫:৫৬আপডেট: ২৯ নভেম্বর, ২০২৬০২:৩৯
রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক
২৪ঘণ্টা টিভিসংগৃহীত

রাজশাহীতে ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলে আসা ৬৫ নারী পকেটমারকে আটক করেছে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা শনিবার মাহফিলস্থলে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আরএমপির মুখপাত্র ও ডিবির উপপুলিশ কমিশননার গাজিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক নারীরা দেশের বিভিন্ন স্থান থেকে রাজশাহীতে এসেছেন শুধু পকেট মারতে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

শনিবার বিকেল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে তাফসির মাহফিল শুরু হবে। এতে প্রধান বক্তা হিসেবে বয়ান রাখবেন বিশিষ্ট বক্তা ড. মিজানুর রহমান আজহারী।

রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি থাকবেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এ মাহফিলে বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ মানুষের সমাগম হতে পারে বলে আয়োজকরা ধারণা করছেন।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram