পাকিস্তানের জাতির পিতা কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
শনিবার (২৮ নভেম্বর) ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
বার্তায় বলা হয়, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল পাকিস্তানের করাচিতে অবস্থিত মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিসৌধ পরিদর্শন করেন।
এ সময় প্রতিনিধিদলের সদস্যরা জিন্নাহর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং পাকিস্তানের প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পাকিস্তান হাইকমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এ পরিদর্শনে স্পিকারের নেতৃত্বে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল অংশ নেয়। তবে প্রতিনিধিদলের অন্য সদস্যদের নাম ও সফরের বিস্তারিত কর্মসূচি সম্পর্কে বার্তায় কিছু জানানো হয়নি।




