২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

আন্তর্জাতিক

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি ড্রোন হামলা, যুদ্ধক্ষেত্রে উত্তেজনা

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৬১৫:৩২আপডেট: ২৯ নভেম্বর, ২০২৬০২:৩৫
রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি ড্রোন হামলা, যুদ্ধক্ষেত্রে উত্তেজনা
২৪ঘণ্টা টিভিসংগৃহীত

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি ড্রোন হামলায় অন্তত ১৬ জন আহত হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) ভোর পর্যন্ত রাতভর চালানো এসব হামলায় রাশিয়ায় ১০ জন এবং ইউক্রেনে ছয়জন আহত হয়েছেন বলে দুই দেশের কর্মকর্তারা জানিয়েছেন। এ নিয়ে যুদ্ধক্ষেত্রে নতুন করে উত্তেজনা বিরাজ করছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর ইউক্রেনের ছোড়া ১ হাজার ২৪৬টি ফিক্সড-উইং ড্রোন শনাক্ত করে ধ্বংস করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

অন্যদিকে, ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া ১৬২টি হামলাকারী ড্রোন ছুড়েছে। এর মধ্যে ১৪১টি ড্রোন ভূপাতিত বা নিষ্ক্রিয় করা হয়েছে।

রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে ইউক্রেনের একটি ড্রোনের আঘাতে একটি কোম্পানির বাস ক্ষতিগ্রস্ত হলে নয়জন আহত হন। এ তথ্য জানিয়েছেন অঞ্চলটির গভর্নর ইয়েগর কোভালচুক। একই অঞ্চলে আরেকটি ড্রোন একটি শিল্প স্থাপনায় আঘাত হানলে একজন আহত হন বলেও জানান তিনি।

চলমান যুদ্ধের কারণে দুই দেশের পক্ষ থেকে দেওয়া হামলা ও হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করা কঠিন বলে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram