২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

রাজনীতি

৩০ নভেম্বর বিএনপির মনোনয়ন ফরম বিতরণ

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৬১৫:২৩আপডেট: ২৯ নভেম্বর, ২০২৬০২:৩৫
৩০ নভেম্বর বিএনপির মনোনয়ন ফরম বিতরণ
২৪ঘণ্টা টিভিসংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আগামী ৩০ নভেম্বর মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি। একই সঙ্গে মনোনয়ন ফরম জমা দেওয়ার তারিখও নির্ধারণ করেছে দলটি।

শনিবার (২৮ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলা থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন আগ্রহীরা।

এ ছাড়া আগামী ২ ডিসেম্বর একই সময়ে ও একই স্থানে মনোনয়ন ফরম জমা নেওয়া হবে।

দলীয় মনোনয়নপ্রত্যাশীদের নির্ধারিত সময়ের মধ্যে ফরম সংগ্রহ ও জমা দেওয়ার জন্য বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram