২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

জাতীয়

বিজয় দিবস ঘিরে টানা ৪ দিনের ছুটি

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৬২১:১৭আপডেট: ২৮ নভেম্বর, ২০২৬০২:৩৮
বিজয় দিবস ঘিরে টানা ৪ দিনের ছুটি
ছবি : সংগৃহীত

ডিসেম্বরের মাঝামাঝি সময়ে টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ তৈরি হয়েছে সরকারি চাকরিজীবীদের সামনে। মহান বিজয় দিবস ও সাপ্তাহিক ছুটিকে কাজে লাগিয়ে এক দিনের অতিরিক্ত ছুটি নিতে পারলেই মিলবে এই দীর্ঘ বিরতি। ফলে আগেভাগেই ছুটির পরিকল্পনা করতে পারেন অনেকেই।

২০২৬ সালের সরকারি ছুটির অনুযায়ী, ১৬ ডিসেম্বর বুধবার মহান বিজয় দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকবে। এর পরদিন ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার। আর ১৮ ও ১৯ ডিসেম্বর যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি উপভোগ করবেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মীরা।

এই হিসাবে ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার ব্যক্তিগত বা নৈমিত্তিক ছুটি নিতে পারলেই ১৬ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত টানা চার দিন কর্মবিরতির সুযোগ তৈরি হবে। অর্থাৎ, মাত্র এক দিনের ছুটি কাজে লাগিয়ে সরকারি চাকরিজীবীরা পেতে পারেন চার দিনের অবকাশ।

তবে এই সুবিধা সব সরকারি প্রতিষ্ঠানের কর্মীদের জন্য সমানভাবে কার্যকর হবে না। যেসব প্রতিষ্ঠানে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি চালু রয়েছে, মূলত সেসব প্রতিষ্ঠানের চাকরিজীবীরাই এই সুযোগ পাবেন। বৃহস্পতিবার ছুটি মঞ্জুর হওয়াও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

অন্যদিকে, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতদের জন্য বিষয়টি কিছুটা ভিন্ন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ছুটির নীতিমালা, সাপ্তাহিক কর্মদিবস এবং কর্তৃপক্ষের অনুমোদনের ওপর নির্ভর করবে তাদের ছুটির সুযোগ। কারণ, দেশের সব বেসরকারি প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে নির্ধারিত নয়।

সব মিলিয়ে ডিসেম্বরের বিজয় দিবসকে কেন্দ্র করে সরকারি চাকরিজীবীদের এক দিনের ছুটিতে চার দিনের অবকাশ কাটানোর সম্ভাবনা তৈরি হয়েছে। যারা ভ্রমণ কিংবা পরিবারের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা করছেন, তাদের জন্য আগাম প্রস্তুতির সুযোগও তৈরি হচ্ছে।

#জাতীয়#সংবাদ#ডিসেম্বরের ছুটি ২০২৬#টানা চার দিনের ছুটি#মহান বিজয় দিবস#১৬ ডিসেম্বর ছুটি#সরকারি চাকরিজীবীদের ছুটি#ডিসেম্বর সরকারি ছুটির তালিকা#বাংলাদেশ সরকারি ছুটি
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram