২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

জাতীয়

নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে

১৬ দিনের কর্মসূচি ঘোষণা বাংলাদেশ মহিলা পরিষদের

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৬১৩:২০আপডেট: ২৮ নভেম্বর, ২০২৬০২:৩৮
১৬ দিনের কর্মসূচি ঘোষণা বাংলাদেশ মহিলা পরিষদের

নারী ও কন্যার প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধ, ভুক্তভোগীদের সুরক্ষা এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধের দাবিতে ১৬ দিনব্যাপী বিশেষ কর্মসূচি পালন করছে বাংলাদেশ মহিলা পরিষদ। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বিশ্ব মানবাধিকার দিবস ২০২৬ উপলক্ষে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী এই কর্মসূচি চলবে।

এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়বিচার নিশ্চিত করি, ভুক্তভোগীদের সুরক্ষা দিই, বিচারহীনতার অবসান ঘটাই।

পক্ষকালব্যাপী এই আয়োজনে কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের জেলা শাখাগুলোতে লিফলেট বিতরণ, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

একনজরে ১৬ দিনের মূল কর্মসূচিসমূহ:

• ২৫ নভেম্বর (বিকেল ৩:০০টা): জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে পক্ষকালব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

• ৩০ নভেম্বর (সকাল ১১:০০টা): সাইবার সহিংসতাসহ নারী ও কন্যার প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে তরুণদের নিয়ে কর্মশালা। স্থান: আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তন, কেন্দ্রীয় কার্যালয়, বাংলাদেশ মহিলা পরিষদ।

• ১ ডিসেম্বর (বিকেল ৩:০০টা): ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা ও সামাজিক অনাচার প্রতিরোধ জাতীয় কমিটি’র উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

• ২ ও ৩ ডিসেম্বর (সকাল ৯:০০টা – বিকেল ৫:০০টা): বাংলাদেশে জাতিসংঘ এবং বাংলাদেশ মহিলা পরিষদের যৌথ উদ্যোগে নারী ও কন্যার প্রতি ঘৃণামূলক বক্তব্য প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা। স্থান: আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তন।

• ৫ ডিসেম্বর (সকাল ৬:৩০ – ১০:০০টা): রোকেয়া দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘রোকেয়া রান’ (দৌড়) এবং আত্মরক্ষামূলক কৌশল প্রদর্শনী। বাংলাদেশ মহিলা পরিষদ, বিডি রানার্স এবং উইমেনস সেলফ ডিফেন্স তায়কোয়ান্দো একাডেমি যৌথভাবে এটি আয়োজন করছে।

• ৬ ডিসেম্বর (বিকেল ৩:০০টা): নারী ও কন্যার প্রতি বৈষম্যমূলক আইন এবং করণীয় বিষয়ে অংশীজনদের সাথে সংলাপ। স্থান: আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তন।

• ৯ ডিসেম্বর (বিকেল ৩:৩০টা): ‘সোচ্চার নারীর গল্প’ শীর্ষক ভিজ্যুয়াল-মিডিয়া সৃজনশীল প্রতিযোগিতার নির্বাচিত কাজগুলোর প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। স্থান: আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তন।

• ১০ ডিসেম্বর (বিকেল ৩:০০টা): বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভার মাধ্যমে ১৬ দিনের কর্মসূচির সমাপ্তি ঘটবে। স্থান: আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তন।

সমাজে নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই কর্মসূচিগুলোতে সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করছে বাংলাদেশ মহিলা পরিষদ।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram