মহান বিজয় দিবস ২০২৬ উদ্যাপন সামনে রেখে জাতীয় স্মৃতিসৌধের নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও আনুষ্ঠানিক প্রস্তুতির জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২৪ নভেম্বর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক তথ্যবিবরণীতে এ নির্দেশনার কথা জানানো হয়।
তথ্যবিবরণীতে বলা হয়েছে, বিজয় দিবসের আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগামী ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সাভারের জাতীয় স্মৃতিসৌধের অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ সম্পূর্ণ বন্ধ থাকবে। এ সময় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং রাষ্ট্রীয় কর্মসূচির প্রস্তুতি সম্পন্ন করা হবে।
এদিকে, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের সকালেও সাধারণ দর্শনার্থীদের জন্য থাকছে সাময়িক বিধিনিষেধ। ওই দিন রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমন্ত্রিত অতিথিদের শ্রদ্ধা নিবেদন ও আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত সাধারণ মানুষের প্রবেশ বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
এ সময়সীমা নির্ধারণ করা হয়েছে সকাল সাড়ে ৮টা পর্যন্ত। আমন্ত্রিত অতিথিরা শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করার পর সাধারণ মানুষের প্রবেশের সুযোগ তৈরি হবে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজয় দিবসের রাষ্ট্রীয় আয়োজন নির্বিঘ্ন রাখতে নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় স্মৃতিসৌধে সাধারণ মানুষের প্রবেশ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।



