২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

বিনোদন

পাঁচ বছরের ছোট যুবককে বিয়ে করলেন মাইলি সাইরাস

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২২ নভেম্বর, ২০২৬১৫:৫৩আপডেট: ২২ নভেম্বর, ২০২৬২০:৪১
পাঁচ বছরের ছোট যুবককে বিয়ে করলেন মাইলি সাইরাস

ফের ঘর বাঁধলেন আমেরিকান সংগীত তারকা মাইলি সাইরাস। এবার বিয়ে করলেন তরুণ সংগীতশিল্পী ম্যাক্স মোরান্ডোকে। যিনি মাইলির চেয়ে পাঁচ বছরের ছোট। মাইলির বর্তমান বয়স ৩৩ বছর, আর ম্যাক্স ২৮ বছরের যুবক।

শনিবার (২১ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। একাধিক সূত্রের বরাতে এ খবর জানিয়েছে পিপল ম্যাগাজিন। বিয়ের কয়েকটি ছবিও প্রকাশ করেছে ম্যাগাজিনটি।

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইলির মা টিশ সাইরাস ও বোন নোয়া সাইরাস। সুইমিংপুলের পাশে সাদা ফুলে সাজানো একটি মঞ্চের নিচে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। এর আগের দিন ঘনিষ্ঠজনদের নিয়ে আয়োজন করা হয়েছিল বিশেষ নৈশভোজ।

মাইলি ও ম্যাক্সের সম্পর্ক অবশ্য বেশ আগের। গত বছরের ডিসেম্বরেই তারা বাগদান সেরেছিলেন। ম্যাক্স জানান, গত বছর জাপানের কিয়োটো ভ্রমণের সময় মাইলিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি। এক সাক্ষাৎকারে ম্যাক্স জানান, হোটেলের বাগানে হাঁটার সময় সুযোগ বুঝে হাঁটু গেড়ে মাইলিকে বিয়ের প্রস্তাব দেন। পুরো বিষয়টি গোপন রাখতে বেশ কৌশল অবলম্বন করতে হয়েছিল তাকে।

২০২১ সালের শেষ দিকে মাইলি ও ম্যাক্সের সম্পর্কের শুরু। একবার ব্রিটিশ সাময়িকী ভোগ-কে দেওয়া এক সাক্ষাৎকারে মাইলি জানিয়েছিলেন, পরিচিতজনদের মাধ্যমে তাদের প্রথম পরিচয় হয়েছিল; একে-অপরের সম্পর্কে কিছু না জেনেই প্রথম সাক্ষাৎ করেছিলেন তারা।

উল্লেখ্য, এর আগে অভিনেতা লিয়াম হেমসওয়ার্থকে বিয়ে করেছিলেন মাইলি। ২০১৮ সালের ডিসেম্বরে তাদের বিয়ে হলেও এক বছরের মাথায় তার আআলাদা হয়ে যান। পরে ২০২০ সালের জানুয়ারিতে চূড়ান্ত বিচ্ছেদ করেন।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram