২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

শিক্ষা-প্রযুক্তি

মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২২ নভেম্বর, ২০২৬১৫:৪৩আপডেট: ২২ নভেম্বর, ২০২৬২০:৪১
মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে আগামী দু-একদিনের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

২২ নভেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন বাসসকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর | ২৪ঘণ্টা