২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

বিনোদন

সালমার নতুন গান রূপকুমারী

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২২ নভেম্বর, ২০২৬১৩:৩৮আপডেট: ২২ নভেম্বর, ২০২৬২০:৪৯
সালমার নতুন গান রূপকুমারী
ছবি : সংগৃহীত

নিজের কণ্ঠে নতুন গানের কথায় যেন নিজেকেই খুঁজে পেলেন সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। ‘আমি রূপনগরের রাজকন্যা’—এমন কথার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে তাঁর নতুন গান ‘রূপকুমারী’। গানটি প্রকাশের পর নিজের পরিচয় ও আত্মবিশ্বাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও মজার ছলে বিশেষ বার্তা দিয়েছেন এই গায়িকা।

সম্প্রতি পিয়াল হাসানের সঙ্গে দ্বৈত কণ্ঠে গানটি প্রকাশ করেছেন সালমা। ‘রূপকুমারী’ শিরোনামের গানটির ভিডিও উন্মুক্ত করা হয়েছে পিয়াল হাসানের ইউটিউব চ্যানেলে।

গানটির কথা লিখেছেন সালাউদ্দিন সাগর। সুর করেছেন পিয়াল হাসান ও শাহরিয়ার রাফাত। সংগীতায়োজনের দায়িত্বে ছিলেন শাহরিয়ার রাফাত। গানচিত্রে নৃত্যশিল্পীদের সঙ্গে পারফর্ম করেছেন রুহুল আমিন ও আঞ্জুমান মেহজাবিন। ভিডিওটি নির্মাণ করেছেন নাজমুল ইভান।

গানের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে সালমা লিখেছেন, ‘আমি তো সত্যিই রূপনগরের রাজকন্যা! নামেই নয়, নিজের স্বপ্ন, আত্মবিশ্বাস আর ভালোবাসায়ও আমি রূপনগরের রাজকন্যা।’

গানের কথার সঙ্গে নিজের আত্মবিশ্বাসী ভাবনার এমন মিল ভক্তদের সামনে তুলে ধরেছেন তিনি। তবে এটি যে গানের সূত্র ধরেই বলা, তা স্পষ্ট করেছেন শিল্পীর পোস্ট।

এদিকে নতুন গান প্রকাশের পাশাপাশি সংগীত নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন সালমা। সপ্তাহখানেক আগে প্রকাশ পেয়েছে তাঁর আরেকটি গান ‘মিছামিছি তোমায় নিয়া বানাইছিলাম ঘর’। এরই মধ্যে নতুন একটি গানের রেকর্ডিংও সম্পন্ন করেছেন তিনি।

শুধু স্টুডিও নয়, মঞ্চেও নিয়মিত সরব এই শিল্পী। কয়েক দিন আগে চট্টগ্রামে একটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন। সালমা জানিয়েছেন, শীত মৌসুমজুড়েও দেশের বিভিন্ন স্থানে কনসার্ট নিয়ে ব্যস্ত থাকবেন তিনি।

#জাতীয়#সংবাদ#মৌসুমী আক্তার সালমা#সালমার নতুন গান#রূপকুমারী গান#বাংলা নতুন গান#বিনোদন সংবাদ#বাংলা সংগীত#সালমা কনসার্ট
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram