২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

আন্তর্জাতিক

ইরান থেকে আসা জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৬১৬:০৪আপডেট: ২৯ নভেম্বর, ২০২৬০২:৩৫
ইরান থেকে আসা জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা
২৪ঘণ্টা টিভিসংগৃহীত

নৌ-অবরোধ ভেঙে ইরানের বন্দর থেকে আসা একটি জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার রাতে মার্কিন নৌবাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক ইউনিট সেন্টকম এ তথ্য জানায়। তারা বলেছে, পালাওয়ের পতাকাবাহী জাহাজটি ইরানের বন্দর আব্বাস থেকে আসে এবং হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করে।

জাহাজটি ওমান সাগরে পৌঁছানোর পর এতে হামলা চালানো হয় উল্লেখ করে সেন্টকম বলেছে, এটিকে বারবার থামার জন্য সতর্কতা দেওয়া হয়েছে। কিন্তু সতর্কতা উপেক্ষা করে জাহাজটি চলা অব্যাহত রেখেছিল। তখন এতে হামলা চালানো হয়। এরপর জাহাজটি পুরোপুরি থেমে গেছে বলেও জানিয়েছে সেন্টকম।

এ ব্যাপারে তারা বিবৃতিতে বলেছে, “জাহাজটির পাখা অকেজো করে দেওয়া হয় এবং এটির বেসামরিক ক্রুরা অক্ষত আছেন।”

প্যাসিফিক আর্চার নামে জাহাজটি বন্দর আব্বাস থেকে ছেড়ে আসে। যা ইরানের অন্যতম বড় বন্দর।

সেন্টকম বলেছে, তারা অবরোধের অংশ হিসেবে এখন পর্যন্ত ১৫৮টি জাহাজকে ঘুরিয়ে দেওয়া এবং থামানোর জন্য ছয়টি জাহাজে হামলা চালানো হয়েছে।

ইরানের সঙ্গে ফেব্রুয়ারি থেকে টানা ৪০ দিন যুদ্ধ করার পর যুদ্ধবিরতি করে যুক্তরাষ্ট্র। তবে হামলা বন্ধের প্রায় সঙ্গে সঙ্গে তারা নৌ-অবরোধ আরোপ করে।

অপরদিকে ইরান নিজেও হরমুজে অবরোধ আরোপ করে। তারা সেখান দিয়ে কোনো জাহাজ চলতে দিচ্ছে না। যেসব জাহাজই চলার চেষ্টা করছে, সেগুলোই হামলার শিকার হচ্ছে।

ইরানের বিপ্লবী গার্ডের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে তারা প্রায় ৫০টি জাহাজে হামলা করেছ। যদিও হামলার দায় সরাসরি শিকার করে না তারা। এর বদলে বলে থাকে পানিতে থাকা মাইনে আঘাত করে জাহাজগুলো দুর্ঘটনার শিকার হচ্ছে।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram