২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

জাতীয়

ঢাকায় তিন দিনব্যাপী বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিকেল এক্সপো শুরু

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৬১২:২৫আপডেট: ২৮ নভেম্বর, ২০২৬০২:৩৮
ঢাকায় তিন দিনব্যাপী বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিকেল এক্সপো শুরু
২৪ঘণ্টা টিভিসংগৃহীত

সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের আয়োজনে ঢাকার কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিকেল এক্সপো – বিআইএমইএক্স ২০২৬’-এর তৃতীয় আসরের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । এটি বাংলাদেশের স্বাস্থ্যসেবা ও মেডিকেল সরঞ্জাম শিল্পের ওপর আয়োজিত একটি সর্বাঙ্গীণ আন্তর্জাতিক প্রদর্শনী।

চিকিৎসা সরঞ্জাম ও প্রযুক্তি, ডায়াগনস্টিক ও ল্যাবরেটরি প্রযুক্তি, ফিজিওথেরাপি, মেডিকেল ডিসপোজেবলস এবং আধুনিক চিকিৎসা উদ্ভাবনকে কেন্দ্র করে আয়োজিত এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে দেশি-বিদেশি শীর্ষস্থানীয় কোম্পানি, বিনিয়োগকারী, প্রযুক্তিবিদ ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ব্যবসায়ী প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রদর্শনীর উদ্বোধন করেন বিশেষ অতিথি বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্ট ইমপোর্টার্স অ্যান্ড সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশনের (বিএমইআইএসএ) সভাপতি মাহফুজ হাসান, উপদেষ্টা এসকিউএলএল ও লিড কনসালট্যান্ট ও সিইও আর অ্যান্ড জি কনসাল্টিং ব্রিগেডিয়ার জেনারেল এম মফিজুর রহমান, বাংলাদেশ মেডিকেল ইন্সট্রুমেন্টস অ্যান্ড হসপিটাল ইকুইপমেন্ট ডিলারস অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শরীফ উদ্দিন আহমেদ, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই)-এর কোষাধ্যক্ষ আহমেদ কবির, বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই)-এর মহাসচিব জামিলুর রহমান এবং সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফয়েজুল আলম

প্রদর্শনীতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, ল্যাব ও ডায়াগনস্টিক প্রযুক্তি, ফিজিওথেরাপি সমাধান এবং মেডিকেল ডিসপোজেবলস প্রদর্শনের পাশাপাশি আন্তর্জাতিক B2B ও B2G মিটিং, সেমিনার ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বাংলাদেশের এবং বৈশ্বিক স্বাস্থ্যসেবা শিল্পের শীর্ষ ব্যক্তিবর্গ অংশ নিচ্ছেন।

এই প্রদর্শনী ২৬ থেকে ২৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সব দর্শকের জন্য উন্মুক্ত থাকবে।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram