ওয়েলিংটনে ড্র করার পর ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে মুখোমুখি স্বাগতিক নিউজিল্যান্ড ও ভারত। আগে ব্যাট করতে নেমে কিউইদের শুরুটা ভালোই ছিল। তাদের উদ্বোধনী জুটিতে আসে ৭৭ রান।
এরপর ১১০ রানের মাথায় খেই হারায় নিউজিল্যান্ড, আর কোনো রান যোগ করার আগেই ৩ উইকেট তুলে নেয় ভারত। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ৫ উইকেটে ২৪৬ রান নিয়ে নিউজিল্যান্ড প্রথম দিন শেষ করেছে।




