২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

ক্রীড়া

বড় চমকে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা, এলো ৫ পরিবর্তন

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৬২০:০২
বড় চমকে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা, এলো ৫ পরিবর্তন
২৪ঘণ্টা টিভিসংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ঘোষিত দলে রয়েছে বড় চমক। সর্বশেষ সিরিজের ৬ ক্রিকেটারের জায়গা হয়নি এবারের স্কোয়াডে। এদিকে স্কোয়াডে নতুন করে ডাক পেয়েছেন ৫ ক্রিকেটার।

চোটের কারণে ত্রিদেশীয় সিরিজ খেলতে না পারা নিয়মিত অধিনায়ক লিটন দাসের নেতৃত্বেই এই সিরিজে খেলবে বাংলাদেশ। ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন ঘরোয়া ক্রিকেট মাতানো নাঈম শেখ, যিনি টেস্ট দলে ডাক পেলেও ম্যাচ খেলার সুযোগ পাননি। এছাড়া দলে নেওয়া হয়েছে পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী চৌধুরী ও সৈয়দ খালেদ আহমেদকে। জায়গা ফিরে পেয়েছেন জাকের আলী অনিকও।

সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাওয়া দল থেকে বাদ পড়েছেন সাইফ হাসান ও সৌম্য সরকার। এই দুজনের বাদ পড়া অনেকের জন্যই চমক জাগানিয়া। এছাড়া বাদ পড়েছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত ও উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। চোটের কারণে নেই হাসান মাহমুদও। আর বোলিং অ্যাকশন ত্রুটিপূর্ণ হওয়া আলিস আল ইসলামও বাদ পড়েছেন সর্বশেষ স্কোয়াড থেকে।

দলের সহ-অধিনায়কের দায়িত্বে আছেন তাওহীদ হৃদয়। প্রসঙ্গত, আগামী ১ ডিসেম্বর শুরু হবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও সফরকারী বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ৪ ও ৭ ডিসেম্বর।

একনজরে ওয়ানডে সিরিজে দুই দলের স্কোয়াড-

দক্ষিণ আফ্রিকা : কেশব মহারাজ (অধিনায়ক), ডিওয়াল্ড ব্রেভিস, করবিন বশ, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিয়র্ন ফরটুইন, জর্ডান হারম্যান, ডুয়ান ইয়ানসেন, নকোবানি মোকোয়েনা, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, অ্যানরিখ নরকিয়া, লুঙ্গি এনগিডি, সিনেথেম্বা কেশিলে ও ত্রিস্টান স্টাবস।

বাংলাদেশ : লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), ইয়াসির আলী চৌধুরী, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram