আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

শুটিংয়ে ফিরছেন শাবনূর

admin30-06-2025 04:59:18 PMদেখেছেন 128 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
শুটিংয়ে ফিরছেন শাবনূর

২৪ঘণ্টা অনলাইন : নব্বই দশকের রুপালি পর্দা কাঁপানো নায়িকা শাবনূর। তার জনপ্রিয়তা দেশজুড়ে ছড়িয়েছে। বেশ আগে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন শাবনূর। তবে আজও ঢালিউডের সেই উজ্জ্বল নক্ষত্রকে ভোলেননি তার অগণিত ভক্ত। দর্শকদের প্রেম ও চাহিদার জোরেই আবারো ফিরে আসেন লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে। দীর্ঘ বিরতির পর ‘রঙ্গনা’ সিনেমার মাধ্যমে অভিনয়ে ফেরেন শাবনূর। ২০২৩ সালের এপ্রিল মাসে শুরু হয় ‘রঙ্গনা’ সিনেমার শুটিং। পরের মাসে সিনেমাটির অর্ধেকের বেশি কাজ শেষ করে অস্ট্রেলিয়ায় ফিরে যান শাবনূর। কিন্তু এরপর কেটে গেছে ১৪ মাসেরও বেশি সময়—থেমে যায় সিনেমার গতি।

চলতি বছরের ৮ আগস্ট থেকে ‘রঙ্গনা’ সিনেমার বাকি অংশের শুটিং শুরু হওয়ার কথা থাকলেও দেশের অনিশ্চিত পরিস্থিতির কারণে তা আর সম্ভব হয়নি। অস্ট্রেলিয়া থেকে শাবনূর জানান, “এ পরিস্থিতিতে কেউই শুটিং করতে চাইবেন না। সবকিছু স্বাভাবিক হলে নতুন শিডিউল দেব।” পরে শোনা যায়, পারিশ্রমিক সংক্রান্ত কিছু জটিলতার কারণে নির্মাতা শাবনূরের নতুন সময় পাচ্ছেন না। বন্ধ হয়ে যায় শুটিং। কেউ কেউ এমনটাও বলছিলেন—“সিনেমা থেকে হয়তো সরে দাঁড়িয়েছেন শাবনূর!” তবে সেই গুঞ্জনে ইতি টানেন শাবনূর। সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, এখনো ‘রঙ্গনা’ সিনেমার সঙ্গেই আছেন তিনি।

সেই আশার আলো ধরে নির্মাতা আরাফাতও বলেন, “কেউ কেউ বলছে ‘রঙ্গনা’ সিনেমার শুটিং আর হচ্ছে না—এটা পুরোপুরি মিথ্যা। শাবনূর আপার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে।” শাবনূরের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, তিনি আবারো ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন।