আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

বিদেশি কোম্পানির অধীনে বিপিএল, ফ্র্যাঞ্চাইজি নিয়ে নতুন সিদ্ধান্ত

admin30-06-2025 05:03:58 PMদেখেছেন 132 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বিদেশি কোম্পানির অধীনে বিপিএল, ফ্র্যাঞ্চাইজি নিয়ে নতুন সিদ্ধান্ত

২৪ঘণ্টা অনলাইন : ছয় ঘণ্টারও বেশি সময় ধরে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের মিটিং। সোমবার (৩০ জুন) বিকেল থেকে শুরু হওয়া এই মিটিংয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। তার মধ্যে অন্যতম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে নানা সিদ্ধান্ত। জানা গেছে, আগামী ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

প্রায় প্রতি আসরেই নানা বিতর্কের সঙ্গী ছিল বিপিএল। এবার সেগুলো থেকে বেরিয়ে আসতে বিদেশি স্পোর্টস ম্যানেজমেন্ট কমিটির অধীনে বিপিএল পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ড মিটিং শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে বলেছেন, ‘‘আমরা অভিজ্ঞ ইন্টারন্যাশনাল স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দেব, যাদের অভিজ্ঞতা রয়েছে।” ফ্র্যাঞ্চাইজি সংখ্যা এখনো ঠিক হয়নি। তবে যারাই ফ্র্যাঞ্চাইজি হিসেবে আসবে তাদেরকে পাঁচ বছরের জন্য মালিকানা দেওয়া হবে বলেও জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান।

স্বচ্ছতা আনার জন্য বিপিএল আয়োজক কমিটিতে বোর্ডের বাহিরের কাউকে রাখার সিদ্ধান্তও নিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজি বাছাই প্রক্রিয়া কঠোর করতে যাচ্ছে। নানা প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। এছাড়া, বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। বিখ্যাত আম্পায়ার সায়মন টাফেলের সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে। তিনি দেশের আম্পায়ারদের প্রশিক্ষণ দেবেন।আসন্ন ভারত সিরিজ নিয়ে ধোঁয়াশার খবরও দিয়েছেন প্রেসিডেন্ট বুলবুল। তিনি বলেছেন, “বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা চলছে সিরিজ নিয়ে। বিসিসিআই অপেক্ষা করছে ভারত সরকারের অনুমোদনের।’’