আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জীবন শৈলী

স্ক্রিন টাইম কমানোর জন্য এই অ্যাপগুলো ব্যবহার করতে পারেন

admin30-06-2025 04:52:31 PMদেখেছেন 124 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
স্ক্রিন টাইম কমানোর জন্য এই অ্যাপগুলো ব্যবহার করতে পারেন

২৪ঘণ্টা অনলাইন : ফোন হাতে নিয়ে একবার রিল দেখা শুরু করলে কখন যে সময় চলে যায় বোঝাই যায় না। তারপর যখন খেয়াল হয় তখন মনে হয়, এভাবে সময় নষ্ট করা ঠিক হয়নি। নিজেই হয়তো নিজেকে বোঝাতে শুরু করেন, এভাবে আর সময় নষ্ট করবো না। তারপরেও বার বার একই ভুল হয়ে যাচ্ছে। এমন কিছু অ্যাপ আছে যা আপনার স্ক্রিন টাইম বাঁচিয়ে দিতে পারে। 

MysticLaunch: অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা ব্যবহার  করতে পারেন MysticLaunch। এটির মাধ্যমে আপনার হোম স্ক্রিনে সামান্য ও অত্যন্ত প্রয়োজনীয় কয়েকটি অ্যাপই দেখা যাবে। এর ফলে আপনি চাইলেও যেকোনো বিনোদনমূলক অ্যাপে ঢুকতে পারবেন না। MysticLaunch ব্যবহার করা যায়, একেবারে বিনামূল্যে। পারবেন উপরি পাওনা, এটা বিজ্ঞাপনহীন।

Forest:  একটি টাইম ট্র্যাকিং অ্যাপ হলো Forest। ধরুন চাইছেন কাজে মনোনিবেশ করতে। তাহলে এই অ্যাপের মাধ্যমে ভারচুয়ালি গাছ রোপণ করতে পারেন। যতক্ষণ এই অ্যাপটি ফোনে চালু থাকবে ততক্ষণ বাড়বে গাছটি। যখন অ্যাপ থেকে বেরিয়ে যাবেন তখন গাছটিও মরে যাবে। পরবর্তীতে আবার নতুন করে শুরু করতে হবে। অর্থাৎ Forest চালু করা থাকলে আপনি অন্য অ্যাপ ব্যবহার করতে পারবেন না। স্ক্রিন টাইম কমানোর জন্য এই অ্যাপ বেস্ট অপশন।

AppDetox: নির্দিষ্ট সময়ের জন্য কোনো অ্যাপ ব্লক করতে ব্যবহার করতে পারেন AppDetox.  যেসব অ্যাপ আপনার সময় নষ্ট করে সেগুলো চাইলে ব্লক করে দিতে পারবেন। আবার কখনও ইচ্ছা হলে খুলতেও ফলে খানিকটা হলেও কমবে ফোনে মগ্ন হয়ে থাকার অভ্যাস। Headspace: এটি হলো মেডিটেশন অ্যাপ। ধরুন দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানারকম জিনিস দেখে সময় কাটিয়েছেন, এরপর ক্লান্তি কাটাতে মেডিটেশন অ্যাপটি ব্যবহার করতে পারেন। এর ব্যবহারে বাড়ে সৃজনশীলতা।

Refocus: এই অ্যাপটি শুধুমাত্র আইফোন ব্যবহারকারীদের জন্য। ধরুন না চাইতেও বারবার কিছু অ্যাপ বা ওয়েব সাইটে ঢু দিচ্ছেন। তারা এই অ্যাপটি ব্যবহার করত পারেন।  যে অ্যাপগুলোতে ঢুকতে চান না, সেগুলো বন্ধ করে দিতে পারেন। এই অ্যাপ ব্যবহারকারীকে মাথায় রাখতে হবে, যা ব্লক করবেন তা চাইলেই কিন্তু আনব্লক করতে পারবেন না। ফলে যা একেবারেই প্রয়োজন নেই কেবলমাত্র সেগুলোই ব্লক করবেন এই অ্যাপ ব্যবহার করে।