২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

জাতীয়

পুঁজিবাজারে বড় দরপতনের গুজব, বিএসইসির সতর্কবার্তা

২৪ঘন্টা অনলাইনঅনিন্দ্য আরিফপ্রকাশ: ২১ নভেম্বর, ২০২৬১৯:২৭আপডেট: ২১ নভেম্বর, ২০২৬২০:৪৬

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে পুঁজিবাজারে বড় ধরনের দরপতনের ঘোষণা দিয়ে নানা অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার ও শেয়ার করার বিষয়টি কমিশনের নজরে এসেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পুঁজিবাজারে বড় দরপতনের গুজব, বিএসইসির সতর্কবার্তা
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের পুঁজিবাজারে বড় ধরনের দরপতন ঘটবে বা ঘটানো হবে- এমন প্রচারকে ভিত্তিহীন ও গুজবনির্ভর বলে জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়াতে পারে, এমন তথ্য প্রচার ও শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে পুঁজিবাজারে বড় ধরনের দরপতনের ঘোষণা দিয়ে নানা অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার ও শেয়ার করার বিষয়টি কমিশনের নজরে এসেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিএসইসি বলেছে, এসব প্রচারিত তথ্যের কোনো সত্যতা নেই। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজবনির্ভর। বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে—এমন তথ্য প্রচার ও শেয়ার করা থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে কমিশন।

এ ধরনের তথ্য প্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টিও কমিশনের বিবেচনায় রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিএসইসি বলেছে, দেশের পুঁজিবাজারে স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ও সচেতন ভূমিকা প্রত্যাশা করে কমিশন।

বিএসইসির মুখপাত্র মো. আবুল কালামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

#জাতীয়#সংবাদ#পুঁজিবাজার#দরপতন#গুজব#বিএসইসি#সতর্কবার্তা
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram