২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

বিনোদন

নীলাভ মিম, চোখ ফেরানো দায়!

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২১ নভেম্বর, ২০২৬১৬:৫৩আপডেট: ২১ নভেম্বর, ২০২৬২০:৪৬
নীলাভ মিম, চোখ ফেরানো দায়!
ছবি: সংগৃহীত

বিভিন্ন রঙের পোশাকে নিজেকে ভিন্ন ভিন্ন সাজে মেলে ধরেন ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এবার যেন নীলের মায়ায় ধরা দিলেন তিনি। নীল শাড়ির সঙ্গে ম্যাচিং গয়না আর পরিপাটি সাজ; সব মিলিয়ে ভক্তদের যেন চোখ আটকে দিয়েছেন অভিনেত্রী।

সদ্য ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন মিম। দেখা যায়, পরনে গাঢ় নীল রঙের কারুকাজ করা শাড়ি। সঙ্গে একই রঙের ব্লাউজ ও মাথায় লম্বা নীল ওড়না; যা মাটিকে স্পর্শ করছে।

গলায় সোনালি নকশার গয়না, কানে দুল এবং হাতে নীল-সোনালি চুড়িতে সাজ পূর্ণ করেছেন তিনি। খোলা চুলের সঙ্গে ফুলের সাজও নজর কেড়েছে।

কখনো সুইমিংপুলের পাশে, কখনো বাগানের আবহে বিভিন্ন ভঙ্গিতে ক্যামেরায় ধরা দিয়েছেন অভিনেত্রী। নীলাভ এই ছবিগুলোর ক্যাপশনে মিম লিখেছেন, ‘নীল রঙকে কখনো এত সুন্দর লাগেনি।’

ছবিগুলো প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে বেশ সাড়া পাচ্ছেন মিম। পোস্টটিতে ইতোমধ্যে সাড়ে ৯ হাজারের বেশি রিঅ্যাকশন, দুই শতাধিক মন্তব্য ও শতাধিক শেয়ার দেখা গেছে। এক ভক্তের মন্তব্য এমন, ‘যেন একটা নীল ময়ূর।’

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram