২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

জাতীয়

মোংলায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত যুদ্ধজাহাজ

২৪ঘন্টা অনলাইনপ্রকাশ: ২১ নভেম্বর, ২০২৬১৬:৩৮আপডেট: ২১ নভেম্বর, ২০২৬২০:৪৬
মোংলায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত যুদ্ধজাহাজ
ছবি: সংগৃহীত

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মোংলায় বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা বিজয়’ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুর থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দ্বীগরাজ নৌঘাঁটিতে জাহাজটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়। নৌবাহিনীর নির্ধারিত নিয়মকানুন মেনে বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ জাহাজটি ঘুরে দেখেন। এ সময় পরিদর্শনে আসা দর্শনার্থীদের যুদ্ধজাহাজটির সক্ষমতা ও বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।

এর আগে দিবসটি উদযাপন উপলক্ষে সকালে মোংলায় বাংলাদেশ নৌবাহিনী স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরবর্তীতে দুপুরে নৌঘাঁটি ও এর সংলগ্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram