সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে বীরত্বসূচক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং সম্মাননা স্মারক তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে সরকারপ্রধানের।
(২১ নভেম্বর সকালে ঢাকা সেনানিবাসে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয় থেকে হেঁটে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে পৌঁছান।
অনুষ্ঠানে নির্বাচিত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা জানাবেন প্রধানমন্ত্রী। এ সময় তাঁদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়ার পাশাপাশি কুশল বিনিময় করবেন তিনি।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রতিবছর বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সম্মানে এ ধরনের আয়োজন করা হয়। মুক্তিযুদ্ধে তাঁদের অসামান্য অবদান ও আত্মত্যাগের স্বীকৃতি জানানোই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।



