আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

৮০০ দিন ও ৮৩ ইনিংসের সেঞ্চুরি খরায় কোহলির পাশে বাবর

Tania Jaha12-11-2025 05:41:39 PMদেখেছেন 114 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
৮০০ দিন ও ৮৩ ইনিংসের সেঞ্চুরি খরায় কোহলির পাশে বাবর

২৪ ঘণ্টা অনলাইন : বাবর আজম ও বিরাট কোহলির মধ্যে কে সেরা, সেই বিতর্ক মাঝেমধ্যে ওঠে। একটা সময় দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে একে অন্যের রেকর্ড ভাঙতে দেখা যেতো তাদের। আরেকবার কোহলিকে ছুঁলেন বাবর, তবে এবার অবাঞ্ছিত এক কীর্তি হলো তার। গতকাল মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে ৫১ বল খেলে ২৯ রান করেন বাবর। ২৪তম ওভারে ওয়ানিন্দু হাসারাঙ্গার স্পিনে ব্যাট ও প্যাডের মাঝ দিয়ে বোল্ড হন পাকিস্তানের ব্যাটার। দল জিতেছে, কিন্তু তার ধারাবাহিকভাবে অফফর্মে থাকা চিন্তায় ফেলেছে পাকিস্তানকে।

এনিয়ে ৮৩ ইনিংস হয়ে গেল, সেঞ্চুরি নেই বাবরের ব্যাটে। সবশেষ তিনি তিন অঙ্কের ঘরে যান নেপালের বিপক্ষে ২০২৩ সালের এশিয়া কাপে। দিনের হিসাবে ৮০০ দিন। আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি ছাড়া সবচেয়ে বেশি ইনিংস কাটানোর রেকর্ডে কোহলির পাশে বসেছেন বাবর। ৮৮ ইনিংস নিয়ে এই রেকর্ডে এশিয়ান ব্যাটারদের মধ্যে সবার উপরে সনাৎ জয়াসুরিয়া।  এই ম্যাচে শ্রীলঙ্কা অধিনায়ক চারিথ আসালাঙ্কা টসে জিতে বোলিং নেন। সালমান আগার সেঞ্চুরিতে ২৯৯ রান করে পাকিস্তান। তারপর হারিস রউফের দারুণ বোলিংয়ে ২৯৩ রানে শ্রীলঙ্কাকে থামিয়ে ৬ রানে জেতে স্বাগতিকরা।