আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

দলের ওপর বোঝা হতে চাই না’ —কীসের ইঙ্গিত দিলেন মেসি

Tania Jaha12-11-2025 05:47:17 PMদেখেছেন 114 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
দলের ওপর বোঝা হতে চাই না’ —কীসের ইঙ্গিত দিলেন মেসি

২৪ ঘণ্টা অনলাইন : লিওনেল মেসিকে কি ২০২৬ বিশ্বকাপে দেখা যাবে? আর্জেন্টিনা সমর্থকদের কাছে সবচেয়ে কাঙ্ক্ষিত প্রশ্ন এখন যেন এটিই। আরেকটা বিশ্বকাপে খেলা নিয়ে অনেকবারই নিজের মন্তব্য করেছেন মেসি। তবে কোথাও ঠিক স্পষ্ট করে কিছু বলেননি। বিশ্বকাপে খেলতে আগ্রহী, আবার একই সঙ্গে সাবধানীও এলএমটেন।  মেসি বলছেন, “আমি দলের ওপর বোঝা হতে চাই না। যদি মনে হয়, যেভাবে খেলতে চাই, সেভাবে খেলতে পারব, তবেই খেলব।” ১৯২ ম্যাচ। ১১২টি গোল। কোপা, আমেরিকা ট্রফি, বিশ্বকাপে গোল্ডেন বল এবং বিশ্বকাপের সেই সোনালি ট্রফি, কী নেই তার ঝুলিতে! আর সেটাই যেন তার দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। মেসি বলছেন, “এটা আমার জন্য বিশেষ বিশ্বকাপ। দেশের হয়ে খেলাটা সবসময় স্পেশাল। বিশেষ করে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে। তাও এটা জেতার পর।” পরক্ষণেই তার সাবধানী মন্তব্য, “কিন্তু আমি দলের জন্য বোঝা হতে চাই না। যদি মনে হয় দলকে সাহায্য করতে পারব। যেভাবে খেলতে চাই, সেভাবে খেলতে পারব, তবেই খেলব।”

গত ৪ সেপ্টেম্বর ঘরের মাঠে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নেমেছিল আর্জেন্টিনা। জোড়া গোল করে দলকে ভেনেজুয়েলার বিপক্ষে জেতান মেসি। ওই ম্যাচ দেখতে স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল। বাবার খেলা দেখতে হাজির ছিল মেসির সন্তানরাও। মেসির পরিবারের অনেক সদস্যও হাজির ছিলেন ওই ম্যাচ দেখতে। খেলা শুরুর আগেই মেসিকে কাঁদতে দেখা যায়। ম্যাচ শেষে বিশ্বজয়ী আর্জেন্টাইন মহাতারকা সাফ জানিয়ে দেন, “বয়সের কথা মাথায় রাখলে যুক্তি বলে, আমি আগামী বছর বিশ্বকাপে খেলতে পারব না। তবে আমি প্রত্যেকটা ম্যাচ ধরে এগোতে চাই।” মেসির মুখে আবারও সেই সুর শোনা গেল। তিনি বললেন, “আমি জানি বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে বড় ব্যাপার। আমি এটা খেলার জন্য উত্তেজিত। কিন্তু এখন ম্যাচ ধরে ধরে এগোতে হবে। বেশিদুর ভাবতে চাই না।” মেসিকে কি বিশ্বকাপে দেখা যাবে? নাকি এবারে ওই বাঁ-পায়ের জাদু থেকে বঞ্চিতই থেকে যাবে ক্রীড়াবিশ্ব? আপাতত সবটাই নির্ভর করছে মেসির ফিটনেসের ওপর।