আলোচিত❯
মোংলায় ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানাউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবমোংলায় ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানাউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসব
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

সুনামগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৬ জনের কারাদণ্ড

Tania Jaha12-10-2025 05:15:44 PMদেখেছেন 129 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
সুনামগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৬ জনের কারাদণ্ড

২৪ ঘণ্টা অনলাইন : : জেলার তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পাড় কেটে বালু উত্তোলনের দায়ে ছয় ব্যক্তিকে জনপ্রতি দুইমাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  শনিবার দিবাগত রাত সাড়ে নয়টার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নে যাদুকাটা নদীর লাউড়েরগড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ইয়াসীর আরাফাত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে ভ্রাম্যমান আদালতের অভিযানকালে যাদুকাটা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারকালে তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের চরগাও কাশতাল গ্রামের বজরু মিয়ার ছেলে আলী হোসেন (২২), রইছ মিয়ার ছেলে আবুল বাসার (৩০), জজ মিয়ার ছেলে নবীর হোসেন (২০), তারা মিয়ার ছেলে সাজ্জাদ মিয়া (২৩) ও বড়দল দক্ষিণ ইউনিয়নের কুকুরকান্দি গ্রামের ছালাম মিয়ার ছেলে শাকিল আহমেদ (২৮), মো. আলীম শাহ এর ছেলে হৃদয় শাহ (২৪) কে অভিযান চালিয়ে আটক করে। এসময় তাহাদের নিকট থেকে তিনশ’ ঘনফুট বালুসহ ২ টি ষ্টীলের নৌকা আটক করা হয়। পরে আটককৃতদের জনপ্রতি দুইমাসের সাজা প্রদান করে তাহিরপুর থানায় সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, ভ্রাম্যমাণ আদালত কর্তৃক সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৬ জনের কারাদণ্ড | ২৪ঘণ্টা