আলোচিত❯
মোংলায় ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানাউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবমোংলায় ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানাউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসব
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

ময়মনসিংহে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

admin12-10-2025 11:02:21 PMদেখেছেন 125 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ময়মনসিংহে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

২৪ঘণ্টা অনলাইন : দুদিনের ভোগান্তি শেষে ময়মনসিংহে প্রত্যাহার করে নেওয়া হয়েছে পরিবহন ধর্মঘট। রোববার ( ১২ অক্টোবর) রাত ৯ টায় জেলা প্রশাসন মালিক-শ্রমিক ও এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়।সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে ময়মনসিংহের সব রুটে স্বাভাবিকভাবে পরিবহন চলচল করবে।সভা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান বলেন, আলোচনা শেষে মালিক সমিতির ঘোষণা দিয়েছে সোমবার থেকে গাড়িগুলো চলবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হালুয়াঘাট উপজেলার প্রধান সমন্বয়কারী আবু রায়হানকে ইউনাইটেড পরিবহনের শ্রমিক লাঞ্ছিত করেছেন এমন অভিযোগে এনসিপির নেতা-কর্মীরা ময়মনসিংহের মাসকান্দা বাস টার্মিনালে শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যা থেকে অবস্থান নেন। এ সময় তারা চার দফা দাবি জানান।

ইউনাইটেড বাস কাউন্টারের সামনে এনসিপি নেতা-কর্মীদের অবস্থান কর্মসূচি এবং এক শ্রমিককে পুলিশ হেফাজতে নেওয়ার প্রতিবাদে শনিবার (১১ অক্টোবর) দুপুর ১২টা থেকে পরিবহনশ্রমিকেরা বিক্ষোভ করেন। ময়মনসিংহ-ঢাকা সড়কের দীঘারকান্দা বাইপাস এলাকায় তারা এ কর্মসূচি পালন করেন। এতে সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে পড়ে, দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

শনিবার বিকেলে জেলা প্রশাসন শ্রমিকনেতা ও এনসিপির নেতা-কর্মীদের নিয়ে আলোচনায় বসে। জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক শামীমের মালিকানাধীন ইউনাইটেড পরিবহনের ১৬টি গাড়ি বন্ধ করে দেওয়ার আশ্বাস দিলে এনসিপি নেতারা কর্মসূচি প্রত্যাহার করেন। গাড়ি চলাচলে কেউ বাধা দেবেন না এমন আশ্বাসে শ্রমিকরাও শনিবার বিকেলে সড়ক থেকে সরে যান।

তবে  বিকেল পাঁচটা থেকে ইউনাইটেড ট্রান্সপোর্টের ৭০টি ও শৌখিন এক্সপ্রেসের ১৫০টি বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। রোববার সকাল থেকে ঢাকাগামী সব ধরনের বাস এবং ময়মনসিংহ থেকে আন্তঃজেলার সব বাস বন্ধ করে দিয়েছিল পরিবহন শ্রমিক ও নেতারা। ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম জানান, শর্তহীনভাবে আমরা সোমবার সকাল থেকে সব রুটে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছি।