আলোচিত❯
‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিআব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রীঅবরোধে ব্যাহত সাজেকের জনজীবন, বাড়ছে দুর্ভোগঅভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশঢাকায় বসছে চারজাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্টক্রীড়াঙ্গনে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা প্রয়োজনগবেষণা মাঠে সচিবালয় স্থাপন প্রতিবাদে শেকৃবির মানববন্ধনউত্তরায় শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচলবিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিআব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রীঅবরোধে ব্যাহত সাজেকের জনজীবন, বাড়ছে দুর্ভোগঅভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশঢাকায় বসছে চারজাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্টক্রীড়াঙ্গনে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা প্রয়োজনগবেষণা মাঠে সচিবালয় স্থাপন প্রতিবাদে শেকৃবির মানববন্ধনউত্তরায় শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচলবিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

মেয়ের স্মরণসভায় কান্নায় ভেঙে পড়লেন বাবা

ফুলে ঢাকা শেফালির ছবি

admin03-07-2025 07:34:47 PMদেখেছেন 113 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
মেয়ের স্মরণসভায় কান্নায় ভেঙে পড়লেন বাবা

২৪ঘণ্টা অনলাইন : সকলের প্রিয় ‘কাঁটা লাগা গার্ল’ আর নেই। মৃত্যুর সপ্তাহখানেক পরেও এই খবর যেন মেনে নিতে পারছেন না বহু অনুরাগী। শেফালির মৃত্যুর পর থেকে যেমন চলছে তাঁর মৃত্যুর কারণ ঘিরে চর্চা, ঠিক তেমনই স্বামী পরাগ ত্যাগীকে নিয়েও সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা। ক্যামেরা যেন কিছুতেই পিছু ছাড়ছে না পরাগের। এরই মাঝে শেফালির স্মরণসভার বেশ কিছু ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সাদা ফুলে সাজানো মেয়ের ছবির সামনে বসে কান্নায় ভেঙে পড়লেন শেফালির বাবা।

গত ২ জুলাই আয়োজন করা হয়েছিল শেফালির স্মরণসভার। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে মেয়ের ছবির সামনে বসে কাঁদছেন বাবা সতীশ জরিওয়ালা। তাঁকে সামলাচ্ছেন শেফালির স্বামী পরাগ। স্মরণসভার এক প্রান্তে লেখা, ‘কিছু তারা এতটাই উজ্জ্বল হয় যে তা কখনওই হারিয়ে যায় না। এমনকী তারার দেশে চলে গেলেও থেকে যান তাঁরা।’

বাড়ির সামনে পাপারাৎজ়িদের প্রতি মুহূর্তে ভিড়। সারাক্ষণ ক্যামেরা তাক করে থেকেছে পরাগকে। হাতজোড় করে পরাগ অনুরোধ করেছেন সকলকে চলে যেতে। একটু একা ছেড়ে দিতে তাঁকে। বার বার বুঝিয়েছেন, শেফালির চলে যাওয়া মেনে নেওয়া কঠিন তাঁর পক্ষে।

মাত্র ৪২ বছর বয়সে কী ভাবে থমকে গেল অভিনেত্রী শেফালি জরিওয়ালার জীবন? পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে ফাউল প্লে অর্থাৎ সন্দেহজনক কিছু মেলেনি। শারীরিক ভাবে ফিট হলেও আচমকা হু হু করে ব্লাড প্রেসার কমে যাওয়ার কারণেই কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে বলে প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে। অর্থাৎ, হার্ট অ্যাটাকের কারণেই মৃত্যু বলে মনে করা হচ্ছে।