আলোচিত❯
মালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিআব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রীঅবরোধে ব্যাহত সাজেকের জনজীবন, বাড়ছে দুর্ভোগঅভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশঢাকায় বসছে চারজাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্টক্রীড়াঙ্গনে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা প্রয়োজনগবেষণা মাঠে সচিবালয় স্থাপন প্রতিবাদে শেকৃবির মানববন্ধনউত্তরায় শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচলমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিআব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রীঅবরোধে ব্যাহত সাজেকের জনজীবন, বাড়ছে দুর্ভোগঅভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশঢাকায় বসছে চারজাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্টক্রীড়াঙ্গনে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা প্রয়োজনগবেষণা মাঠে সচিবালয় স্থাপন প্রতিবাদে শেকৃবির মানববন্ধনউত্তরায় শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচল
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

প্রথম ভারতীয় হিসেবে দীপিকার ইতিহাস

admin03-07-2025 07:28:41 PMদেখেছেন 123 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
প্রথম ভারতীয় হিসেবে দীপিকার ইতিহাস

২৪ঘণ্টা অনলাইন : ডেমি মুর, এমিলি ব্লান্ট, ব়্যাচেল ম্যাক অ্যাডামস, স্ট্যানলি তুসি, টিমোথি চালামেটের মতো সুপারস্টারদের সঙ্গে একই আসনে জায়গা করে নিয়ে ইতিহাস লিখে ফেললেন দীপিকা পাড়ুকোন।

দীপিকা পাড়ুকোন তাঁর কাজ এবং দৃঢ় অভিনয় দিয়ে ভক্তদের হৃদয়ে আলাদা একটি জায়গা করে নিয়েছেন। এই অভিনেত্রীকে বলিউডের ‘রানি’ও বলা হয়ে থাকে। দীপিকাই একমাত্র অভিনেত্রী যার পরপর ৩টি ছবি ১০০০ কোটি টাকার ব্যবসা করেছিল। শুধু ভারতে নয়, গোটা বিশ্বের নিরিখেও দীপিকা নিঃসন্দেহে একটি বড় নাম। তিনি আন্তর্জাতিক মঞ্চেও বহু বার ভারতকে গর্বিত করেছেন। আর এবার তো হলিউড ওয়াক অফ ফেম ক্লাসের মোশন পিকচার্স বিভাগে নাম তুলে ফেলেছেন দীপিকা পাড়ুকোন। হলিউড চেম্বার অফ কমার্সের তরফে সম্মানিতদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানেই বিশ্বের নানা প্রান্তের বিখ্যাত ব্যক্তিত্বদের মধ্যে জ্বলজ্বল করছে ভারতীয় নায়িকার নাম।

এটি ভারতীয় অভিনেত্রীর জন্য নিঃসন্দেহে একটি বড় সম্মান। কারণ দীপিকা পাড়ুকোনই একমাত্র ভারতীয়, যিনি এই সম্মান পেলেন। ডেমি মুর, এমিলি ব্লান্ট, ব়্যাচেল ম্যাক অ্যাডামস, স্ট্যানলি তুসি, টিমোথি চালামেটের মতো সুপারস্টারদের সঙ্গে একই আসনে জায়গা করে নিয়ে ইতিহাস লিখে ফেললেন প্রকাশ পাড়ুকোন তনয়া। বুধবারই এই তালিকা ঘোষণা করা হয়েছে। আর তার পরেই গর্বিত বলিউড তথা গোটা ভারত।

বিশ্ব জুড়ে অনেক বিখ্যাত নামের মধ্যে, দীপিকা পাড়ুকোন এমন একটি বিশেষ নাম, যিনি বলিউডের পাশাপাশি হলিউডেও নিজের জন্য একটি বিশেষ জায়গা তৈরি করে নিয়েছেন। যদিও বিশ্বের তাবড় তাবড় তারকা এবং ব্যক্তিত্বদের হল অফ ফেমে স্থান দেওয়া হয়ে থাকে, তবে তাঁদের মধ্যে দীপিকা একমাত্র ভারতীয়, যিনি এই পুরস্কারে সম্মানিত হয়েছেন। দীপিকা ধারাবাহিক ভাবে বিভিন্ন ক্ষেত্রেই দেশের জন্য গৌরব বয়ে এনেছেন। এর আগে, ২০১৮ সালে টাইম ম্যাগাজিন তাঁকে বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির একজন হিসেবে মনোনীত করেছিল এবং তিনি টাইম ১০০ ইমপ্যাক্ট অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। কাতারে ফিফা বিশ্বকাপের ট্রফি উন্মোচন করে ইতিহাস লিখেছিলেন বলিউডের লাস্যময়ী এই অভিনেত্রী।

দীপিকা পাড়ুকোন হলিউডের একটি ছবিতেও কাজ করেছেন। তাঁর অ্যাকশন ছবি XXX: রিটার্ন অফ জেন্ডার কেজ ২০১৭ সালে মুক্তি পেয়েছিল। এই ছবির হাত ধরে তিনি হলিউডে অভিষেক করেছিলেন। দীপিকার চলচ্চিত্রের গ্রাফ খুবই শক্তিশালী এবং তিনি বলিউডের শীর্ষ অভিনেত্রীদের একজন। তবে মা হওয়ার পর ইদানীং অভিনেত্রীকে বড় পর্দা থেকে দূরে থাকতে দেখা যাচ্ছে।