আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

ভারত থেকে ২ লাখ টনের বেশি গম কিনছে বাংলাদেশ

Tania Jaha2026-09-24 11:33:18 PMদেখেছেন 50 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ভারত থেকে ২ লাখ টনের বেশি গম কিনছে বাংলাদেশ

২৪ঘণ্টা অনলাইন : চার বছর পর আবারও ভারত থেকে বড় পরিমাণে গম আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ। সম্প্রতি ভারতের কাছ থেকে ২ লাখ টনের বেশি গম কেনার জন্য ঋণপত্র (এলসি) খোলা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

গত আগস্টে ভারত গম রপ্তানির বিধিনিষেধ শিথিল করার পর বাংলাদেশি আমদানিকারকেরা এসব গম কেনার উদ্যোগ নেন। ২০২২ সালের পর এটিই ভারত থেকে বাংলাদেশের প্রথম বড় গম আমদানি হতে যাচ্ছে।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত গমের বড় অংশ রেলপথে বাংলাদেশে আসবে। পরিবহনসহ দেশে পৌঁছানো পর্যন্ত প্রতি টন গমের দাম পড়তে পারে প্রায় ৩০৫ থেকে ৩২৬ ডলার। অর্থাৎ প্রতি কেজির আমদানি মূল্য দাঁড়াতে পারে প্রায় ৩৭ টাকা ৫২ পয়সা থেকে ৪০ টাকা ১০ পয়সা।

বাংলাদেশে বছরে প্রায় ১০ লাখ টন গম উৎপাদিত হলেও চাহিদা মেটাতে আরও প্রায় ৭০ লাখ টন আমদানি করতে হয়। দীর্ঘদিন এ আমদানির বড় অংশ ভারত থেকে এলেও ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর ভারত গম রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করে।

এরপর বাংলাদেশ আর্জেন্টিনা, কানাডা, রাশিয়া ও ইউক্রেনসহ বিভিন্ন দেশ থেকে গম আমদানি শুরু করে। একপর্যায়ে দেশের মোট গম আমদানির প্রায় ৪০ শতাংশ কৃষ্ণসাগরীয় অঞ্চল থেকে আসতে থাকে।

তবে কৃষ্ণসাগর এলাকায় বাণিজ্যিক জাহাজ ও বন্দরে হামলার কারণে রাশিয়া ও ইউক্রেন থেকে গম পরিবহনে নতুন করে বাধা তৈরি হয়েছে। একই সময়ে দেশের বাজারে গমের চাহিদাও বেড়েছে। গত এক মাসে ঢাকার বাজারে পরিশোধিত গমের আটার দাম প্রায় ১৭ শতাংশ বেড়েছে।

এদিকে, ২০২৫-২৬ শস্য বছরে ভারতে রেকর্ড ১২০ দশমিক ৬৫ মিলিয়ন টন গম উৎপাদনের পর দেশটির সরকার গত আগস্টে রপ্তানি বিধিনিষেধ শিথিল করে। বিপুল উৎপাদনের কারণে সরকারি গুদামে মজুত বেড়ে যাওয়ার পাশাপাশি খোলা বাজারে গমের দাম কমে যায়।

ভারতের ভৌগোলিক নৈকট্যও বাংলাদেশের জন্য বড় সুবিধা তৈরি করেছে। সমুদ্রপথে গম আমদানিতে যেখানে ৩০ থেকে ৪৫ দিন সময় লাগতে পারে, সেখানে রেলপথে ভারত থেকে কয়েক দিনের মধ্যেই গম আনা সম্ভব হচ্ছে। এতে পরিবহন খরচ ও সময়—দুটিই কমছে।

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার তাসলিম শাহরিয়ারের বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, অস্ট্রেলিয়ান গমের দাম বাংলাদেশি আমদানিকারকদের জন্য প্রতি টন প্রায় ৪৮০ ডলারে পৌঁছেছে। বিপরীতে ভারতীয় গম তুলনামূলক কম দামে আমদানি করা সম্ভব হচ্ছে।

শুধু বাংলাদেশ নয়, শ্রীলঙ্কার আমদানিকারকরাও সম্প্রতি ভারত থেকে প্রতি টন প্রায় ৩২৫ ডলার দরে ৬০ হাজার টন গম কিনেছে বলে জানিয়েছে ব্লুমবার্গ।