আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

সৌদিতে হুথিদের ৬ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ধ্বংসের দাবি

Tania Jaha2026-09-24 11:23:18 PMদেখেছেন 51 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
সৌদিতে হুথিদের ৬ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ধ্বংসের দাবি

২৪ঘণ্টা অনলাইন : মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের তায়েফ ও ইয়ানবু শহর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হামলায় ছোড়া ছয়টি ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

২৪ সেপ্টেম্বর এ হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেন, হুথিদের কর্মকাণ্ড ও লঙ্ঘন কঠোরভাবে দমন করা হবে। তবে ক্ষেপণাস্ত্র ধ্বংসের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

হামলার কয়েক ঘণ্টা আগে পবিত্র মক্কা নগরীসহ সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছিল। দেশটির ‘ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্ম’ থেকে এ সতর্কবার্তা দেওয়া হয়। তবে কয়েক মিনিটের মধ্যেই সতর্কতা প্রত্যাহার করা হয়।

এর আগে সৌদি আরব অভিযোগ করেছিল, ২০১৭ সালের পর প্রথমবার হুথিরা মক্কা লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে। সৌদি কর্তৃপক্ষ ড্রোনগুলো ভূপাতিত করার দাবি করলেও হুথিরা এ অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে, কয়েক দিনের ব্যবধানে হুথিদের রিয়াদে হামলার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবকে লক্ষ্য করে ধারাবাহিক হামলার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সৌদিতে হুথিদের ৬ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ধ্বংসের দাবি | ২৪ঘণ্টা