নতুন কমিটির গুরুদায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

২৪ঘন্টা অনলাইন : “বিচার বিভাগের বেতন-ভাতা পুনর্বিন্যাসে এবার বড় উদ্যোগ! গঠিত হলো সরকারের উচ্চপর্যায়ের মেগা কমিটি!”
‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা করে চূড়ান্ত সুপারিশ জমা দিতে সাত সদস্যের একটি শক্তিশালী কমিটি গঠন করেছে সরকার।
সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নবগঠিত এই কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে।
আর সদস্য হিসেবে নতুন গুরুত্বপূর্ণ দায়িত্বে যুক্ত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
কমিটিতে আরও রয়েছেন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ শীর্ষ নীতি নির্ধারকেরা।
এই কমিটি মূলত জুডিশিয়াল পে-কমিশনের সুপারিশগুলো কতটা ও কীভাবে বাস্তবায়ন করা যায় তার পুরো রোডম্যাপ তৈরি করবে। প্রয়োজনে বিশেষজ্ঞ যে কাউকেও এই কমিটিতে যুক্ত করার বিশেষ এখতিয়ার রাখা হয়েছে।
