আলোচিত❯
উড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

বিদেশি বিনিয়োগে বাড়বে সরকারি সহায়তা: প্রতিমন্ত্রী

shamim05-07-2026 09:13:31 AMদেখেছেন 65 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বিদেশি বিনিয়োগে বাড়বে সরকারি সহায়তা: প্রতিমন্ত্রী

২৪ঘন্টা অনলাইন : দেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি বলেন, যারা বিদেশি বিনিয়োগ নিয়ে আসবেন, তাদের জন্য বিশেষ প্রণোদনা ও ভর্তুকির ব্যবস্থা রাখা হবে।

৪ জুলাই পাবনার ঈশ্বরদীতে মেগাসান তুরস্ক ও মেগাসান বাংলাদেশের মেডিকেল ইন্ডাস্ট্রিজ প্লান্ট উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শিল্পায়নের পাশাপাশি যোগাযোগ অবকাঠামোর উন্নয়নেও সরকার গুরুত্ব দিচ্ছে। এ কারণে ঈশ্বরদী বিমানবন্দর চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

তিনি বলেন, মেগাসান মেডিকেল ইন্ডাস্ট্রিজ দেশের স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। প্রতিষ্ঠানটির উৎপাদনের মাধ্যমে চিকিৎসা সরঞ্জামের আমদানিনির্ভরতা কমবে। হাসপাতালগুলোও তুলনামূলক কম খরচে প্রয়োজনীয় মেডিকেল যন্ত্রপাতি সংগ্রহ করতে পারবে।

এ সময় তিনি নিজের নির্বাচনী এলাকা নাটোরের লালপুরে একটি কিডনি ডায়ালাইসিস সেন্টার ও একটি ডায়াবেটিক হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান। বক্তব্য শেষে তিনি মেগাসান বাংলাদেশের উৎপাদন প্লান্ট পরিদর্শন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের উপস্থিত থাকার কথা ছিল। তবে সরকারি কাজে ব্যস্ত থাকায় তিনি নরসিংদী থেকে ভার্চুয়ালি যুক্ত হন। তিনি মেগাসান মেডিকেল ইন্ডাস্ট্রিজের সাফল্য কামনা করেন এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. কবির উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইয়াসমিন মুনিরা, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলাম, মেগাসান তুরস্কের চেয়ারম্যান আরিফ সিলেকতিন, পরিচালক ইউনুস সিলেকতিন, অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব।

সভায় সভাপতিত্ব করেন মেগাসান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নাজমুল হাসান। প্রতিষ্ঠানের কার্যক্রম তুলে ধরেন নির্বাহী পরিচালক মো. ওয়াহিদুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের উপদেষ্টা মো. শহিদুল হাসান ববি সরদার।

উল্লেখ্য, ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি মেগাসান মেডিকেল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেডের অ্যাসেম্বলি প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেগাসান তুরস্কের চেয়ারম্যান আরিফ সিলেকতিন।

বিদেশি বিনিয়োগে বাড়বে সরকারি সহায়তা: প্রতিমন্ত্রী | ২৪ঘণ্টা