আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

‘আমাদের উচিত ব্রেকআপের পর পার্টি করা’

Razia02-07-2026 01:00:11 PMদেখেছেন 57 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
‘আমাদের উচিত ব্রেকআপের পর পার্টি করা’

২৪ঘণ্টা অনলাইন : সম্পর্কের ইতি টানা অনেকের কাছে কষ্ট, হতাশা কিংবা ব্যর্থতার প্রতীক। তবে হলিউডের জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ মনে করেন, বিচ্ছেদকে নেতিবাচকভাবে দেখার সময় শেষ। তার ভাষায়, একটি সম্পর্ক শেষ হওয়া মানেই জীবনের নতুন অধ্যায়ে প্রবেশের সুযোগ।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত রোমান্টিক কমেডি চলচ্চিত্র অফিস রোমান্সের প্রচারণায় অংশ নিয়ে নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন লোপেজ। জনপ্রিয় অনুষ্ঠান ‘সাবওয়ে টেকস’-এ দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন ও আত্ম-উন্নয়নের মুহূর্তগুলো এসেছে হৃদয় ভাঙার পর।

তার মতে, কোনো সম্পর্ক কিংবা পেশাগত জীবনে ব্যর্থতার মুখোমুখি হলে মানুষ নিজের ভেতরটা নতুন করে আবিষ্কার করার সুযোগ পায়। তখন সে নিজের ভুল, সীমাবদ্ধতা ও সম্ভাবনাগুলো নিয়ে ভাবতে শুরু করে। আর এই আত্মসমালোচনার মধ্য দিয়েই আসে ব্যক্তিগত বিকাশ।

বিচ্ছেদকে সামাজিকভাবে এখনও অনেক ক্ষেত্রে ব্যর্থতা হিসেবে দেখা হয়। কিন্তু লোপেজের দৃষ্টিভঙ্গি ভিন্ন। তিনি মনে করেন, একটি সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নেওয়াটাও সাহসের বিষয়। তাই ব্রেকআপ বা ডিভোর্সকে শোকের উপলক্ষ না বানিয়ে জীবনের নতুন সম্ভাবনার সূচনা হিসেবে দেখা উচিত।

ব্যক্তিগত জীবনে একাধিক সম্পর্ক ও বৈবাহিক অধ্যায় পার করেছেন এই তারকা। চারবার বিয়ের পর চারবারই বিচ্ছেদের অভিজ্ঞতা হয়েছে তার। তবু তিনি এসব অভিজ্ঞতাকে ব্যর্থতা নয়, বরং আত্ম-উপলব্ধি ও পরিণত হওয়ার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখেন।

সম্প্রতি দেওয়া বক্তব্যে তিনি বলেন, একটি সম্পর্কের সমাপ্তি কখনও কখনও সংশ্লিষ্ট সবার জন্যই ভালো সিদ্ধান্ত হতে পারে। তাই বিচ্ছেদের পর নিজেকে দোষারোপ না করে সামনে এগিয়ে যাওয়ার শক্তি খুঁজে নেওয়াই সবচেয়ে জরুরি।

এএডি/