আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

ঘরে বসে এক মঞ্চে দেখা যাবে পূজা-প্রীতম-জেফার

Razia02-07-2026 12:56:53 PMদেখেছেন 62 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ঘরে বসে এক মঞ্চে দেখা যাবে পূজা-প্রীতম-জেফার

মালয়েশিয়ার মঞ্চে প্রবাসী বাংলাদেশিদের মুগ্ধ করা সাংস্কৃতিক আয়োজন ‘সোনালী সন্ধ্যা’ এবার উপভোগ করতে পারবেন দেশের দর্শকরাও। এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজনে সম্প্রচার করা হবে জনপ্রিয় এই অনুষ্ঠান।

গত ২৪ মে মালয়েশিয়ায় অনুষ্ঠিত ‘সোনালী সন্ধ্যা’ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন এ প্রজন্মের জনপ্রিয় তারকা প্রীতম হাসান, পূজা চেরী ও জেফার রহমান। গান ও পরিবেশনায় দর্শকদের মন জয় করা এই আয়োজনটি সরাসরি উপভোগ করেছিলেন সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

দেশের দর্শকদের জন্য অনুষ্ঠানটি প্রচার করবে এনটিভি। চ্যানেলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে সম্প্রচারিত হবে বিশেষ এই অনুষ্ঠান। রাফসান ও তাবাসসুম প্রিয়াঙ্কার সঞ্চালনায় আয়োজনে আরও অংশ নিয়েছেন প্রতীক হাসান, তমা মির্জাসহ বিনোদন অঙ্গনের একাধিক পরিচিত মুখ।

প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ অনুষ্ঠানমালার অংশ হিসেবে রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘আনন্দ আড্ডা’। জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় নির্মিত এ অনুষ্ঠানের উপস্থাপনায় রয়েছেন মৌসুমী মৌ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, অভিনেত্রী সুমাইয়া শিমু ও আইশা খান।

চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দিনব্যাপী নানা বিশেষ অনুষ্ঠান, বিনোদনমূলক আয়োজন ও তারকাদের অংশগ্রহণে সাজানো হয়েছে সম্প্রচারসূচি।

এএডি/