আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

মাকে ‘ঘরভাঙানি’ বলা হতো, কষ্ট পেয়েও লুকিয়েছিলেন

Tania Jaha07-04-2026 04:40:29 PMদেখেছেন 84 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
মাকে ‘ঘরভাঙানি’ বলা হতো, কষ্ট পেয়েও লুকিয়েছিলেন

২৪ঘণ্টা অনলাইন: বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীকে একসময় ‘ঘরভাঙানি’ তকমা দিয়ে নানা কটাক্ষ করত মানুষ। মায়ের জীবনের সেই সংগ্রামের দিনগুলো নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন বড় মেয়ে জাহ্নবী কাপুর। জানান, বাইরের মানুষ শ্রীদেবীর প্রতি অনেক সময় নিষ্ঠুর আচরণ করলেও সন্তানদের তিনি কখনো কোনো কষ্ট বুঝতে দেননি। 

রাজ শামানির ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে অংশ নিয়ে শ্রীদেবী কন্যা জানান, ২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেকের কয়েক মাস আগে তিনি মাকে হারান। গত ৮ বছর ধরে সেই শোক বয়ে চলছেন এই অভিনেত্রী। জাহ্নবীর মতে, তার মা যখন বেঁচে ছিলেন, তখন মানুষ তার প্রতি খুব একটা দয়ালু ছিল না। তাকে নিয়ে ‘ঘরভাঙানি’ এর মতো অনেক নেতিবাচক মন্তব্য ও কটু কথা প্রচার করা হতো, যা শ্রীদেবীর মনে গভীর দাগ ফেলেছিল। জাহ্নবী জানান, তবে তিনি মারা যাওয়ার পর লোকেরা খানিকটা নমনীয় হয়।

মায়ের উদ্দেশে একটি কথা বলার সুযোগ থাকলে কী বলতেন— এমন প্রশ্নে জাহ্নবী বলেন, আমি এখন তাকে বুঝতে পারছি। আর আগে কেন তাকে বুঝতে পারিনি, সেজন্য আমি দুঃখিত। মা বিষয়গুলোকে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে সামলেছেন; তা সে পেশাদার হোক কিংবা আর্থিক। আর আমি তা ছোটবেলায় বুঝিনি। তিনি চার বছর বয়স থেকে কাজ শুরু করেছিলেন, কিন্তু আমাদের কাছে নিজের লড়াই, খারাপ সময়ের কথা কখনো বলেননি; শুধু আনন্দের গল্পগুলোই শোনাতেন।

বনি কাপুরের সঙ্গে শ্রীদেবীর বিয়ের বিষয়টি তৎকালীন সময়ে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল। সত্তর দশকের শেষের দিকে একটি তামিল সিনেমায় শ্রীদেবীকে প্রথম দেখেন বনি। তখন বনি বিবাহিত ছিলেন, তার স্ত্রীর নাম ছিল মোনা কাপুর। তাদের ঘরে দুই সন্তানও ছিল। মোনার সঙ্গে সংসার চলাকালীনই শ্রীদেবীর সঙ্গে বনির সম্পর্কের বিষয়টি জানাজানি হলে শুরু হয় সমালোচনা। বনি কাপুর তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে শ্রীদেবীকে বিয়ে করায় অনেকেই এই ভাঙনের জন্য অভিনেত্রীকে দায়ী করেন। 

এদিকে, ফিল্মফেয়ারের এক সাক্ষাৎকারে বনি কাপুর জানিয়েছিলেন, শুরুতে তার ভালোবাসার প্রস্তাব শুনে শ্রীদেবী ক্ষুব্ধ হয়ে প্রায় আট মাস কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। পরবর্তীতে ১৯৯৩ সালের মুম্বাই বোমা হামলার সময় শ্রীদেবীকে নিজেদের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন বনি কাপুর। এরপর ১৯৯৫ সালে শ্রীদেবীর মা অসুস্থ হয়ে পড়লে বনি তার পাশে দাঁড়ান, যা তাদের সম্পর্ককে মজবুত করে। পরে ১৯৯৬ সালের জুনে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং জাহ্নবীর জন্মের সময় বিষয়টি প্রকাশ্যে আনেন। শ্রীদেবী ও বনি কাপুরের সংসারে জাহ্নবী ও খুশি নামে দুই কন্যা রয়েছে। বর্তমানে জাহ্নবী বলিউডের অন্যতম জনপ্রিয় মুখ হলেও মায়ের শূন্যতা তাকে আজও পোড়ায়।