আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

‘৩১ বছরের ক্যারিয়ারে কেউ এমন করেনি’

Tania Jaha07-04-2026 04:15:54 PMদেখেছেন 86 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
‘৩১ বছরের ক্যারিয়ারে কেউ এমন করেনি’

২৪ঘণ্টা অনলাইন: বলিউড অভিনেতা অক্ষয় কুমারের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। একের পর এক সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে। অভিনেতাও মনে করেন, মা অরুণা ভাটিয়ার মৃত্যুর পর থেকেই তার ভাগ্যের চাকা উল্টো দিকে ঘুরছে। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন আছে, অক্ষয় অভিনয়ের চেয়ে ব্যবসাকে বেশি গুরুত্ব দেন এবং প্রযোজকের লোকসান নিয়ে তার তেমন মাথাব্যথা নেই। 

তবে প্রযোজক একতা কাপুরের অভিজ্ঞতা বলছে ভিন্ন কথা। নিজের দীর্ঘ ৩১ বছরের ক্যারিয়ারে অক্ষয়ের মতো ব্যক্তিত্ব আর দেখেননি তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে একতা কাপুর ২০১৩ সালের একটি ঘটনার স্মৃতিচারণ করেন। 

সে সময় অক্ষয়কে নিয়ে ‘ওয়ানস আপন আ টাইম ইন মুম্বাই দোবারা’ নির্মাণ করেছিলেন তিনি। সিনেমাটির প্রথম কিস্তি সুপারহিট হলেও অক্ষয়ের সিক্যুয়েলটি বক্স অফিসে আশানুরূপ ব্যবসা করতে পারেনি। ৮৫ কোটি রুপি বাজেটের ছবিটি মাত্র ৯৩ কোটির ঘর ছুঁতে পেরেছিল।

একতা জানান, সিনেমার এমন ভরাডুবি দেখে অক্ষয় নিজের পারিশ্রমিকের চেক ফেরত দিতে তার কাছে এসেছিলেন। একতা বলেন, ‘মানুষটা তার পুরো পারিশ্রমিক ফিরিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু আমি নিইনি।’ তার কথায়, ‘তখন তাকে বলেছিলাম যে, এই টাকা আমার চাই না। বরং ভবিষ্যতে আমার সঙ্গে আরেকটি সিনেমা করে দিও, তাহলে এর চেয়ে দ্বিগুণ আয় করতে পারব।’

তিনি আরও বলেন, ‘আমার ৩১ বছরের দীর্ঘ কর্মজীবনে কোনো অভিনেতা এমনটা করেননি। সাধারণত সিনেমা ব্যর্থ হলে শিল্পীরা দায় নিতে চান না, কিন্তু অক্ষয় ব্যতিক্রম।’ পেশাদারত্বের এমন অনন্য উদাহরণে মুগ্ধ হয়ে একতা অক্ষয়ের সততারই জয়গান গাইলেন।