আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জীবন শৈলী

এবার টাকে চুল গজানোর নতুন পন্থা

Tania Jaha22-03-2026 08:50:40 PMদেখেছেন 93 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
এবার টাকে চুল গজানোর নতুন পন্থা

২৪ঘণ্টা অনলাইন : একমাথা ঘন চুল ঝরে গিয়ে টাক পড়তে থাকলে, মনে দুঃখ তো হবেই। টাক ঢাকতে কখনও পরচুলা, কখনও টুপি দিয়ে আড়াল করার চেষ্টা চলতেই থাকে। চুল কমতে কমতে এক এক জায়গা কেশশূন্য হয়ে যাওয়াও কাঙ্ক্ষিত নয়। টাক নিয়ে তাই দুঃখ অনেক ছেলেরই। টাকে চুল গজানোর কী কী টোটকা আছে, তা নিয়ে ইন্টারনেটে খোঁজাখুঁজি চলেই। ‘হেয়ার ট্রান্সপ্লান্ট’ বা চুল প্রতিস্থাপনের নানা থেরাপিও ইদানীং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অনেক তারকাই করাচ্ছেন। তবে আছে পার্শ্বপ্রতিক্রিয়াও। সম্প্রতি নতুন এক থেরাপির নাম শোনা গিয়েছে। এতে চুল প্রতিস্থাপনের প্রয়োজন হবে না, কোনও রকম অস্ত্রোপচারও করতে হবে না।

‘ট্রিপল-থ্রেট’ থেরাপি নিয়ে জোর আলোচনা চলছে। কোনও রকম কাটাছেঁড়া, প্রতিস্থাপন ছাড়াই একমাথা চুলের ঢেউ খেলবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। অ্যালোপেসিয়ায় মাথাজোড়া টাক পড়তে চলেছে যাঁদের, তাঁরা এই থেরাপি করালে উপকৃত হতে পারেন। ‘ট্রিপল-থ্রেট’ কোনও কসমেটিক সার্জারি নয়, তিন ওষুধের থেরাপি। তিন রকম ওষুধ নির্দিষ্ট ডোজ়ে মিশিয়ে থেরাপিটি করা হচ্ছে। এর নাম দেওয়া হয়েছে ‘টিএইচ০৭’। 'ইন্টারন্যাশনাল জার্নাল অফ ট্রাইকোলজি'-তে এই গবেষণাটির বিষয়ে লেখা হয়েছে।

কী কী ওষুধ মেশানো হচ্ছে?
চুল পড়া বন্ধ করার অতি চেনা ওষুধ মিনোক্সিডিল রয়েছে এতে। মিনোক্সিডিল একটি ‘ওভার-দ্য-কাউন্টার’ ওষুধ, যা চুলের ঘনত্ব বাড়াতে সাহায্য করে। এই ওষুধের পাঁচ শতাংশ ব্যবহার করা হচ্ছে।

দ্বিতীয়টি হল ফিনাস্টেরাইড। এই ওষুধের কাজ হবে ডাইহাইড্রোটেস্টোস্টেরন হরমোনের ভারসাম্য বজায় রাখা। অ্যান্ড্রোজেন, ডাইহাইড্রোটেস্টোস্টেরন হরমোনের তারতম্য হলে চুল পড়ার সমস্যা বাড়ে। চুলের গোড়া দুর্বল হয়ে যায়। ছেলেদের মাথাজোড়া টাক অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়ার কারণই হল এই হরমোনের তারতম্য। ফিনাস্টেরাইড ওষুধটি এই সমস্যা ঠেকাতে পারবে বলে দাবি। ওষুধটি ০.১ শতাংশ ব্যবহার করছেন গবেষকেরা।

তৃতীয় ওষুধটি হল ল্যাটানোপ্রস্ট, যার ০.০৩ শতাংশ ব্যবহার করা হচ্ছে। এই ওষুধটি আসলে একটি আইড্রপ, গ্লকোমার চিকিৎসায় ব্যবহৃত হয়। তবে গবেষকেরা দেখেছেন, ওষুধটি চোখে দিলে চোখের পাতার দৈর্ঘ্য ও ঘনত্ব আশ্চর্য রকম ভাবে বেড়ে যায়। তাই ট্রিপল-থ্রেট থেরাপিতে এই ওষুধটিকেও রাখা হয়েছে। তিন ওষুধের মিশ্রণ প্রাথমিক ভাবে ২৩ জন পুরুষের উপর প্রয়োগ করা হয়েছে। ফলাফল সন্তোষজনক বলেই দাবি করা হয়েছে। আরও অনেকের উপর পরীক্ষাটি সফল হলে এই থেরাপি দ্রুত বাজারে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন গবেষকেরা।