আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

প্রশংসায় ভাসছে ‘বনলতা এক্সপ্রেস’

Tania Jaha22-03-2026 08:35:29 PMদেখেছেন 76 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
প্রশংসায় ভাসছে ‘বনলতা এক্সপ্রেস’

২৪ঘণ্টা অনলাইন: এবারের ঈদুল ফিতরে দেশের সিনেমা অঙ্গনে বইছে উৎসবের হাওয়া। প্রতি বছরের মতো এবারও দর্শকদের ঢল নেমেছে প্রেক্ষাগৃহে। তবে এবারের সমীকরণটা একটু ভিন্ন। কেবল তারকাখ্যাতি নয়, গল্পের শক্তিতেই সিনেমা বাছাই করছেন দর্শকরা। ঈদে মুক্তিপ্রাপ্ত পাঁচটি সিনেমা- ‘প্রিন্স’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘দম’, ‘রাক্ষস’ ও ‘প্রেশার কুকার’ নিয়ে এখন মুখরিত সিনেমা পাড়া।

তবে এই পাঁচের ভিড়ে দর্শকদের বিশেষ আগ্রহ ও প্রশংসায় ভাসছে পরিচালক তানিম নূরের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত এই সিনেমাটি মুক্তির পর থেকেই সিনেমাপ্রেমীদের পছন্দের তালিকায় শীর্ষে উঠে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাপ্রেমীরা এ সিনেমার বেশ প্রশংসা করছেন।

হুমায়ূন আহমেদের গল্পের এক অদ্ভুত জাদু থাকে, যেখানে মানুষের সূক্ষ্ম অনুভূতি এবং নিঃশব্দ যন্ত্রণাগুলো খুব সহজেই দর্শকের হৃদয়ে গেঁথে যায়। সেই চিরচেনা জাদুকে সেলুলয়েডে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন তানিম নূর। পরিচালক জানিয়েছেন, তিনি ২০০৭ সালের সেই প্রেক্ষাপটকে বজায় রেখেই সিনেমার ভিজ্যুয়াল বয়ান তৈরি করেছেন।

‘বনলতা এক্সপ্রেস’ মূলত একটি ট্রেন যাত্রাকে কেন্দ্র করে আবর্তিত। এই সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ এর কাস্টিং। বর্তমান সময়ের দুই শক্তিমান অভিনেতা চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিমকে একসাথে পর্দায় দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা, যা এবারের ঈদের সবচেয়ে বড় উপহারগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।

অভিনয়শিল্পীদের তালিকায় আরও রয়েছেন আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম এবং শরীফুল রাজের মতো তারকারা। তাদের নিপুণ অভিনয় চরিত্রগুলোকে প্রাণদান করেছে। ট্রেনের সেই চিরচেনা নস্টালজিয়া আর গভীর মানবিক সম্পর্কগুলো নিয়ে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’ দর্শকদের এক অন্য জগতে নিয়ে যাচ্ছে। প্রেক্ষাগৃহ থেকে বের হওয়া দর্শকদের মতে, নিটোল গল্প আর শক্তিশালী অভিনয়ের সংমিশ্রণে এটি এই ঈদের অন্যতম সেরা নির্মাণ।