আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

বাংলাদেশি ছেলেকে বিয়ে করলেন মনিকা কবির

Tania Jaha22-03-2026 08:31:11 PMদেখেছেন 81 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বাংলাদেশি ছেলেকে বিয়ে করলেন মনিকা কবির

২৪ঘণ্টা অনলাইন: ঢাকার রাস্তায় পথচারীকে মারধর ও কটূক্তির ঘটনায় আদালত পর্যন্ত গড়ানো সেই আলোচিত রুশ বংশোদ্ভূত মডেল মনিকা কবির ফের আলোচনায়। তবে এবার কোনো আইনি ঝামেলা নয়, বরং জীবনের নতুন এক অধ্যায় শুরু করে নেটিজেনদের নজর কেড়েছেন এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। 

বাংলাদেশি যুবক ওয়াহিদ জামানকে বিয়ে করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে মনিকা নিজেই এই খবর নিশ্চিত করেছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমরা বিয়ে করেছি।’ শেয়ার করা ভিডিওতে দেখা যায়, ঘরোয়া পরিবেশে একে-অপরকে মালা পরিয়ে দিচ্ছেন এই দম্পতি। ভিডিওজুড়ে দুজনের খুনসুটি ও আনন্দঘন মুহূর্ত ফুটে উঠেছে। বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার এই খবর প্রকাশ্যে আসতেই তা দ্রুত ছড়িয়ে পড়ে।

তবে এই বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক নেটিজেনই শুভকামনা জানালেও কেউ কেউ তুলেছেন ভিন্ন প্রশ্ন। কমেন্ট বক্সে অনেক অনুসারী মন্তব্য করেছেন যে, বাংলাদেশি পাসপোর্ট পেতেই কি কোনো বাংলাদেশি ছেলেকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন মনিকা? এর আগে ঢাকার রাস্তায় এক পথচারীকে লাঞ্ছিত করার অভিযোগে মামলা দায়েরের পর মনিকা কবিরকে নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই নিজের বিয়ের খবর দিয়ে নতুন করে আলোচনায় এলেন এই মডেল।